আমাদের কথা খুঁজে নিন

   

অগ্রণী ব্যাংকের ১,৬১৩ কোটি টাকার প্রভিশন ঘাটতি পূরণে ব্যবসায়িক পরিকল্পনা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

রা এনাম মেডিকেলে ব্লাড দিতে এসেছেন বা আসছেন তাদের দৃষ্টি আকর্ষন করছিঃ পজেটিভ টাইপের ব্লাড এনাম মেডিকেলে বর্তমানে যথেষ্ট পরিমানে আছে। মেডিকেলের ব্লাড ব্যাংক থেকে জানানো হয়েছে যে, নেগেটিভ টাইপের ব্লাডের ঘাটতি আছে ও আগামিতে লাগতে পারে। তাই যাদের ব্লাডগ্রুপ ন রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ১,৬১৩ কোটি টাকার প্রভিশন ঘাটতি পূরণে ব্যবসায়িক পরিকল্পনা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি গত বছরের হিসাবে যে নিট মুনাফা দেখিয়েছে, তা থেকে ঘাটতি মেটাতে বলা হয়েছে। আর বাকি অর্থ পূরণের জন্য চলতি বছরের পরিচালন মুনাফা থেকে নিতে বলা হয়েছে।

ব্যাংকটি প্রভিশনের ঘাটতি পূরণে আরও সময় চাইলে কেন্দ্রীয় ব্যাংক কেস-টু-কেস সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে স্ব্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বৈঠকে এসব পরামর্শ দেয়া হয়। ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থ্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদসহ বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থ্থিত ছিলেন। সূত্র জানায়, রাষ্ট্র্রীয় মালিকানার বাণিজ্যিক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিচালন ব্যয়, মূলধন পর্যাপ্ততা, খেলাপি ঋণ আদায়, ঝুঁকি ব্যবস্থাপনা, লোকসানি শাখা কমানোসহ সার্বিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রতিবছর সমঝোতা স্মারক সই হয়। লক্ষ্যমাত্রার আলোকে প্রতি ৩ মাসের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংককে নিয়ে বৈঠক করে।

এর আগে সব ক’টি ব্যাংকের সঙ্গে একত্রে বৈঠক অনুষ্ঠিত হতো। তবে সামপ্র্রতিক সময়ে তাদের আর্থিক সূচকে বেশ অবনতি হওয়ায় আলাদাভাবে বৈঠক করে সমস্যা পর্যালোচনা ও নির্দেশনা দেয়া হচ্ছে। এস কে সুর চৌধুরী বলেন, খেলাপি ঋণ কমানো, প্রভিশন ও প্রয়োজনীয় মূলধনের ঘাটতি পূরণে অগ্রণী ব্যাংকের কাছে ব্যবসায়িক পরিকল্পনা চাওয়া হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে প্রভিশন ঘাটতি মেটাতে আরও সময় চাওয়া হয়েছিল, তবে এ ব্যাপারে কেস-টু-কেস আবেদন পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের ৩১ ডিসেম্বর’১২ ভিত্তিক চার হাজার ৬৬৩ কোটি ২৭ লাখ টাকার খেলাপি ঋণ রয়েছে।

যা মোট বিতরণ হওয়া ঋণের ২৩ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি রয়েছে এক হাজার ২৬৬ কোটি ৮০ লাখ টাকা। তবে ওই প্রতিবেদনে ৩৪৬ কোটি ৪৭ লাখ টাকার প্রভিশন ঘাটতির তথ্য গোপন রাখা হয়েছিল। সে হিসেবে ব্যাংকটির মোট প্রভিশন ঘাটতি রয়েছে এক হাজার ৬১৩ কোটি ২৭ লাখ টাকা। বৈঠক সূত্র আরও জানিয়েছে, অগ্রণী ব্যাংকের অটোমেশন প্রক্রিয়া তরান্ব্বিত করতে বলা হয়েছে।

বিশেষ করে শাখাগুলোতে অনলাইন লেনদেন বাড়াতে ব্যবস্থ্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থ্থা নিতে ব্যবস্থ্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি ৭৬৪ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৮০ কোটি, অগ্রণী ব্যাংকের ৪৪৮ কোটি, জনতা ব্যাংকের ৮৫০ কোটি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৫১৮ কোটি ৬১ লাখ টাকা। সূত্র জানায়, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ব্যাংকগুলোকে ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণ করতে হয়। কিন্তু অফ-সাইট সুপারভিশনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখনও ৮ ব্যাংক এ সম্পদ সংরক্ষণে ব্যর্থ হয়েছে।

এর মধ্যে রাষ্ট্র্রায়ত্ত্ব অগ্রণী ব্যাংকের ৯ দশমিক ১৭ শতাংশ এবং জনতা ব্যাংকের ৯ দশমিক ৩২ শতাংশ রয়েছে। বৈঠকে বেসেল-২ বাস্তবায়নে ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.