রানা প্লাজা ধসের পর এবার ফাটল দেখা দিয়েছে রানা টাওয়ার নামে একই মালিকের ৭ তলা ভবনে।
বৃহস্পতিবার সকালে সাভার বাস্ট্যান্ড থেকে পশ্চিম পাশের বাজারে রোডে অবস্থিত এই ভবনটিতে ফাটল দেখা দেয়। জানা গেছে এই ভবনটির মালিকও সোহেল রানা।
ধস আতঙ্কে ভবনের ভেতরে অফিস ও দোকানপাট বন্ধ করে দিয়েছেন মালিকরা। এলাকার লোকজন ভবনের বাইরে ভিড় জমাচ্ছেন।
জানা গেছে, ভবনটির নিচ তলায় বাটার শো-রুম, দ্বিতীয় তলায় এক্সিম ব্যাংক, তৃতীয় তলায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং চতুর্থ তলায় থেকে বাকি ফ্লোরগুলো খালি রয়েছে।
এক্সিম ব্যাংকের অপারেশন ম্যানেজার কায়েজ মাহমুদ বাংলামেইলকে বলেন, ‘আজকের জন্য এই শাখার সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ’
তিনি আরও জানান, নিচ তলার একটি পিলারে লম্বা আকৃতির বড় ফাটল দেখা দিয়েছে। ২০০৭ সাল পর্যন্ত ভবনটি তিনতলা ছিল। এরপর ধীরে ধীরে ভবনটি ৭ তলা করা হয়।
সূত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।