আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা লিখিবার সাধ্য মোর নাহি।

কুয়াশায় ভেসে বেড়ানো কিছু আশার পেছনে দৌড়ে বেড়াচ্ছি... আমার কবিতা লেখা আসেনা। মাঝে মাঝে তবুও আচঁড় কাটি খাতায়। তাল,ছন্দ মিল,অন্ত মিল কিছুই ঠিক থাকেনা সেই কবিতায়। সেই মাঝে মাঝের দিনটা আজ। একটা কবিতা মাথায় ঘুরছে তাই ঝট করে লিখতে বসলাম।

দেখুনতো এতে আমার যায় কিনা! || তোমার চলে যাওয়ার দিন, সন্ধ্যে ছিল তখন, ল্যাম্পপোষ্টের আলোয়, চিক্ִচিক্ִ করছিলো চোখের দুকোণ। || হঠাৎ সেদিন পথে, দেখা হয়ে গেলো তব সাথে, অবজ্ঞার নীল আলো, দিয়ে গেলে মোর হাতে। || তোমার আর্জি ছিলো প্রতিদিন, আমার দর্শণ পুজো, তা মুছে গেছে আজ, ভালবাসা হয়ে গেছে কুজো। || ফুল ভালবাসতে তুমি, আমি দিতাম এটে খোঁপায়, সাজানো হ্রৃদয়খানি তুমি, করে দিয়েছো নিরুপায়! || আর দোহাই দিয়ে লাভ নেই, তোমায় ছাড়া থাকা যায়না, তুমি পারলেও পারো, কষ্ট তো তোমায় পায়না। ********************** কি!হাসি পাচ্ছে আপনার?হাসুন!মন খুলে হাসুন!কিছু করার নেই আমার।

আমি এই ই পারি। আমার আর ভালো আসেনা। একটা যায়গায় কিন্তু আমি খুব খুশী। তা হলো> আমার কবি হওয়ার কোন ইচ্ছেই নেই। তাই না পারলেও নো প্রব্লেম! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.