১. কবিতার চেয়ে জ্ঞান জ্ঞানের চেয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতার চেয়ে জীবন বড়ো আর জীবনের চেয়েও বড়ো এই জগত ৬. বড় হলে কী হবে এদের সবগুলোই দরকার জীবনে তাই কবিতায় থাকতে হবে সবই তা নিজেই যেনো হয়ে ওঠে এক জগত ২. জীবন আমরা পাই আর অভিজ্ঞতাও না চাইলেই পাই ২.১ তবে অভিজ্ঞ না-হতে চাইলে যাকে বলে সমৃদ্ধি তা কিন্তু হওয়া যায় না ৩. অভিজ্ঞতা মন্থন করে তবেই পাই ওই জ্ঞান ২.১/৩ অভিজ্ঞতা মন্থন সবার সমানও নয় ৪. তাই তার প্রকাশ মাত্রা সমান নয় সবখানে ২.১/৩ আর হয়তো তাই কবিতা সবাই লেখে না ৩.১ আর জ্ঞানমাত্রার সমান নয় সব কবিতা ৩.২ আর তাই সবার বোধেও সমান মাত্রায় বেজে ওঠে না বোধিভরপুর কবিতা ২.২/৩.৩ এমনকি কবিতায়ও এক জন থেকে আরেক জনে এমনকি একই জনের এক কবিতা থেকে আরেক কবিতায় অভিজ্ঞতার মাত্রায় পার্থক্য ঘটে যায় ৫. তা বৈচিত্র আনে যেমন তেমনি অর্থাতীতপ্রায় এলামেলোও করে দিতে পারে কবিতা শরীর ৭. কোন মানদণ্ড দণ্ডবিহীন আর সীমাবদ্ধতা বিহীন নয় ৮. অভিজ্ঞতা যতো কমই হোক কবিতা খাটো হয় না জ্ঞান যতো স্বল্পই হোক খাটো হয় না তাতেও আর এদের সমৃদ্ধিতেও কবিতা সেরা হয় না স্বতন্ত্র হয় মাত্র। আর স্বতন্ত্র হয় এদের স্বল্পতাতেও ৯. কী বলতে চাও হে তুমি! যা বলেছো ঠিক তা নয় যা বলতে পারোনি তা-ও নয়! তাহলে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম... ? ৯.১/২.১/৩. বা শূন্যে হেলে পড়ার আগে নবম কিছু ভিন্ন কোন পুরো নবম মাত্রায়! ০. সবকিছুর পরেও একটা কথাই আলো ছড়ায়: আপনার কবিতাই কেবল আপনার পরিচয় বহন করছে আর একই সাথে অট্টহাসি ছড়াচ্ছে আপনার কবিতা আপনার দিকেই কারণ কেউই তা উদঘাটন করতে পারবে না আর এমনকি হাঁ আপনিও! -১. স্মৃতি-বিস্মৃতি সঙ্ঘবদ্ধভাবেই আপনাকে চালছে সারাক্ষণ তাদের চালুনিতে স্মৃতি থেকে হারানো মানে জীবন থেকেই হারানো নয় মনে পড়বে কোন একদিন আবার স্মৃতিতে থাকা মানে নিশ্চিত কিছু না তা তাও বহন করছে বিস্মৃতির ক্ষত ও ক্ষয় ৯.১/২.১/৩/০ কারণ/ আর ভাষাও কম্পমান অর্থে স্থানে কালে আর/ কারণ অর্থতো ভাষাই ভিন্ন ভাষা কিন্তু/স্বাভাবিকভাবেই দাবী করে অভিন্নতা তবে ক্ষমতার কথা না-ই বা বললাম তা-ও নিয়ন্ত্রন করে অর্থকে অর্থাৎ ভাষাকে তবু অতিক্রম করে তা নিয়ন্ত্রিত অর্থকে আঘাতকে মানে ভাষাকেই তখন কবিতা কি পরিচয় নয় আপনার আর তা কিভাবেই বা আপনার সম্পূর্ণ পরিচয় ধরে অর্থাৎ ঢেউ ওঠা জলের আয়নায় কীভাবে সম্ভব বিশ্বস্থ মুখ দেখা? ০৯.১০.২০১২ উৎসর্গ: মুজিব মেহদী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।