শুক্রবার সকালে বাংলাদেশ ইমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা সফররত আইএলও’র প্রতিনিধি দলের প্রধান ও সংস্থাটির কেন্দ্রীয় উপপরিচালক গিলবার্ট ফসাউন হংগো এ আশ্বাস দেন।
তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের যে ইমেজ সমস্যা তৈরি হয়েছে সেটা প্রশমণ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের পণ্যগুলো যেন বাজারে লড়াইয়ে টিকতে পারে সেজন্যও সচেতন হতে হবে।
“আমরা এ লড়াইয়ে বিজয়ী না হতে পারলে যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য সবাইকে সমস্যার মুখে পড়তে হবে। আর এ সমস্ত কাজে আইএলও বাংলাদেশের পাশে থাকবে।
”
সাভারের ঘটনা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ ট্রাজেডিকে একটি নতুন শুরু বিবেচনা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ধ্বংসস্তূপ থেকে আবারো শুরু করতে হবে। ”
শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি মন্তব্য করে আইএলও’র এই কর্মকর্তা বলেন, “নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এছাড়া শ্রমিকদের জন্য নতুন যে আইন তৈরি হচ্ছে তাতে যেন তাদের স্বার্থ রক্ষা হয় তা আমাদের মনে রাখতে হবে। ”
আলোচনা সভায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, “ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
তার জন্য প্রতিটি কারখানা থেকে ২০ হাজার করে টাকা সংগ্রহ করা হবে। ”
তিনি বলেন, “প্রতিটি গার্মেন্টের মালিকপক্ষকে কারখানার নকশা, লে আউট চলতি মাসের মধ্যে বিজিএমইএতে জমা দিতে বলা হয়েছে। তারা কাগজ জমা দিলে বিজিএমইএ’র একটি দল তা সার্ভে করবে। তাতে কোনো ত্রুটি ধরা পড়লে ওই কারখানার সদস্যপদ নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত করা হবে। ”
“আর তারপরেও সমস্যা সমাধান করতে ব্যর্থ হলে ওই গার্মেন্টের সদস্যপদ বাতিল করা হবে।
বিজিএমইএ’র সদস্যপদ বাতিল হয়ে গেলে সেই কারখানা উৎপাদন করতে পারবে না। ”
সভায় অন্যদের মধ্যে পোশাক রপ্তানিকারকদের আরেক সংগঠন বিকেএমইএ’র সহসভাপতি আসলাম সানি, ব্যবসায়ী সালাউদ্দিন কাসেম, হাবিবুল্লাহ করিম প্রমুখ বক্তব্য দেন।
আইএলও’র প্রতিনিধিরা শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল লেকস্যোরে সাংবাদিকদের সামনে সফরের বিভিন্ন দিক তুলে ধরবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।