আমাদের কথা খুঁজে নিন

   

আমার শোনা কয়েকটি ভৌতিক ঘটনা-১

আজকে সবগুলি লিখতে পারব না, বাংলা টাইপ একটু কষ্টকর। পরে আবার লিখব । আমার এক দূর সম্পর্কের আত্মীয় , তখন তার বয়স হবে ৩৫, ব্যাচেলর মানুষ। থাকেন লন্ডনে। বেশ দূরন্ত।

অনেক শখ এর একটি হল ড্রাইভিং করা। একবার তিনি ইংল্যান্ডের এক শহর থেকে আরেক শহরে গাড়ি চালিয়ে যাচ্ছেন একা। বেশ রাত, ওনারও বেশ ভাল লাগছে এই লং ড্রাইভ। রাত যখন ২-৩ টা বাজে, ওনার মনে হল একটু ঘুম ঘুম আসছে, আর একটু টয়লেটও করা দরকার। কিন্ত যতদিক চোখ যায়, দুইপাশেই বন জংগল আর পাহাড়, তাই উনি আরেকটু গাড়ি চালালেন।

এভাবে কিছুদূর আসার পর দেখলেন একটা মোটেল মতো, আরে সেই মোটেলের সামনে কিছু নারী-পুরুষ গল্প করছে যেন ছোট-খাট কোন একটা পার্টি। ওনার এটা দেখে ভাল লাগল। উনি গাড়ি পার্ক করলেন, তারপর গাড়ি থেকে বের হয়ে একটু টয়লেটে গেলেন। টয়লেট থেকে এসেও দেখলেন সবাই গল্প করছে, কেউ তার দিকে তাকাচ্ছেও না। এবার গাড়ির ভিতরে এসে ভাল করে লক্‌ করে দিয়ে ভাবলেন একটু ঘুমিয়ে নেবেন।

তারপর একটু ঘুমিয়েও পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না, হঠাৎ ঘুম ভেংগে গেল। আড়মোড়া ভেংগে দেখেন সামনে কেউ নেই, ভাবলেন পার্টি মনে হয় শেষ। ঘড়ি দেখলেন, মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছেন। চোখ কচলে আরো ভাল করে তাকিয়ে দেখেন কোন মোটেল এর চিহ্নও নেই।

উনি ভয় পেলেন না, কারণ ওনার মাথাতে আসেইনি যে এটা কোনো ভৌতিক ব্যাপার হতে পারে। উনি গাড়ি থেকে নাম লেন, মাত্র কয়েক পা এগোতেই উনি যা দেখলেন তা বলতে গেলে ওনার গায়ের লোম এখনও দাঁড়িয়ে যায়। দেখলেন নিচে গভীর খাদ, গাড়ি থেকে যার দূরত্ব কয়েক পা। এরপর যা ঘটেছিল তা মোটামুটি এরকম। উনি প্রচন্ড ভয় পেলেন এবং গাড়িতে এসে সব দরজা জানালা লক্‌ করে দিলেন, এবং গাড়ি ঘুরিয়ে ফেললেন।

তারপর মোটামুটি ওনার গন্তব্যে পৌঁছাতে আরও ঘন্টাখানিক লেগেছিল । ভোর হওয়ার আগ পর্যন্ত উনি আর রিয়ার ভিঊ মিররে তাকাননি। এই ঘটনার কোন ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।