আমাদের কথা খুঁজে নিন

   

গল্পটা এখনো বলিনি মেঘ

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! দৃশ্যত কিছুদিন পিছিয়ে গেল তোমার কাছে যেতে। অদৃশ্য নবনীল মেঘ! তোমাকে গল্পটা কখনো বলিনি। এই আঙ্গুলে ভীরু হাতের স্পর্শ ছিলো। আমাকে ধরে ধরে পার হয়ে গেল সে অহল্যা নগরী! আলো ছিলো। আর প্রাচীন নক্ষত্রের নিচে এক জোড়া সোডিয়াম বাতি, মানুষ ছিলো, মানুষের ভিড়ে কিছু মানুষের মত প্রানী।

তোমাকে বলিনি নবনীল মেঘ আমার হৃদয়ের আলোতে পঞ্চমুখী পদ্মের কথা! সে কি উজ্জ্বল রাত! সে কি দূর্বিসহ আকাঙ্খা আমাদের। তোমার ঈর্ষা হয় মেঘ? তোমার ঈর্ষা হয় তোমাকে? একদিন তুমি ছিলে সেই হাত। পথের উপর থেকে অনাহুত এক ফুলওয়ালীর দৃশ্যত অদৃশ্য হয়ে যাওয়ার গল্প তোমাকে বলিনি মেঘ? তুমি ছিলে সেই দিন। দিনান্তে যার প্রতিদিন একেকটি মুখ্য ভ্রমর মাথার পাশে বসে থেকে তাড়া দেয়। আরো এগিয়ে যাও।

আরো বেশি এগিয়ে। তোমাকে বলিনি মেঘ আমাদের ঈর্ষার গল্প। কষ্টের নিনিত ঘটনা। নবনীল তুমি উড়িষ্যার ঘন মেঘ! এখনো তোমাকে গল্প বলার যে লোভ তাকে চাপা দিয়ে রাখে মাটি, চিতলের মাছ। খেজুর কাঁটায় বোনা শীতলের পাটি কোন এক মৃতের শরীরে জড়ায়।

তোমাকে না পেয়ে যে চলে গেছে অনন্ত দূর নক্ষত্রের দেশে। তোমার পড়শী হয়ে আছে আজ আর কাল নিশি। তোমাকে গল্পটা আর বলিনি। অদৃশ্যে হৃদয়কে আমি সেদিনই করেছি শেষ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।