মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল "
আজ এক বছর পর আমরা ভুলে গেলাম গত বছরের এমন একদিনে একজন কে আমরা হারিয়ে ছিলাম। যে ছিল সবার অনেক প্রিয়। গত বছরের এমন দিনে তাকে ঘিরে ফেইসবুকে পোস্ট হয়েছিল হাজার হাজার স্ট্যাটাস।
তৈরি হয়েছে কিছু ফ্যান পেজ। কিন্তু আজকের এই দিনে ফেবু এর সেই ফ্যান পেজেও তার প্রথম মৃত্যু বার্ষিকীর কোন সংবাদ নেই। এই হল সেই ফ্যান পেজ । যার ফ্যান সংখ্যা ২০৫৩।
আজ ব্লগেও কোন লেখা নেই ওকে নিয়ে।
সবাই ভুলে গেছে। গত বছরে ওকে নিয়ে হয়েছিল অনেক অনেক লিখা। আজ যেমন " হুমায়ুন আহমেদ " কে নিয়ে হচ্ছে হাজার লিখা । মৃত্যুর সাথে সাথে এই ছিল সামুর চেহারা ।
কিন্তু আমি ভুলতে পারি নি।
আজ আমাদের প্রাণ প্রিয় এই ক্লোজআপ 1 তারকা এর মৃত্যু বার্ষিকী।
আবিদ শাহরিয়ার
আজ আবিদের প্রথম মৃত্যু বার্ষিকী। গত বছরের এমন দিনে রাত ৯ তার দিকে যখন শুনলাম আবিদ আর আমাদের মাঝে নেই তখন হঠাৎ করে মনে কেমন জানি একটা ধাক্কা লাগল। স্নিগ্ধ চেহারার কোমল হাসি মাখা মুখটা ভেসে উঠতেই কান্নাটা আটকে রাখতে পারি নি। অঝরে কেঁদেছি অন্য সকল আবিদ ভক্তের সাথে।
আর আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী।
আবিদ তুমি ভালো থেকে।
তুমি রবে নিরবে।
সেই মায়ের কান্না। তিনি হয়তো আজ আবিদের সেই হাসি দেখতে পান ।
আবিদ তুমি আছো আমদের মাঝে।
আবিদের কিছু গান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।