সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে মহিদুল ইসলাম মন্টু সভাপতি ও তৌহিদ জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মহিদুল ইসলাম মন্টু পেয়েছেন ৩৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাবেক দুই সভাপতি আনোয়ারুল কবির নান্টু ২৭ ও ফকির শওকত ২৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে তৌহিদ জামান ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ২৬ ও এম আইয়ুব পেয়েছেন ৩০ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে আবিদুর রেজা খান, সহ-সাধারণ সম্পাদক পদে মুর্শিদুল আজিম হিরু, দফতর সম্পাদক পদে সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মিলন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এসএম ফরহাদ নির্বাচিত হয়েছেন। ৮৯ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।