কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন কোনায় যাই,,,.। অনেক রাত, অনেক কিছু হারিয়ে যাচ্ছে, অনেক কিছু হারিয়ে যায়। শুধু থাকে কিছু মুহু্র্ত, কিছু প্রিয় মুখ, খন্ড খন্ড কথা, কিছু ভালোলাগা কিংবা অভালোলাগা... অনেক পথ পেরিয়ে এখানে, যেতে হবে আরো অনেক। তারপর অখন্ড সিমাহীন নীরবতা। তবুও বাচি শুধুই বাচার জন্য। কি সিমাহীন ভালোবাসাই না এই জীবনের প্রতি। বাচার জন্যই কেবল বাচতে ইচ্ছা করে। তারপরও হারিয়ে যাচ্ছে কিছু প্রিয় মুহু্র্ত, কিছু শ্রিহীন লাল নীল সপ্ন, কিছু প্রিয় মুখ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।