সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! দু হাত জোড় করে যে পবিত্র মেয়েটি ঝরনার পাশে এসেছিল! মৌন প্রার্থনা ছিল তার মমতায়! ঘর ছেড়ে বেরিয়ে গেলে ঘরের হ্যাঙারে সবুজ দেবতা ঝুলতে থাকে! একটা সাদা ঝিনুকের থালা ঘন্টির মত ঢং ঢং করে বলে যেকোনো পাতাকেই আমি করে দিতে পারি ঝলমলে আস্তিন! গ্রহরাজকে দু মুঠোতে ধরে কুলফি মালাইয়ের সাথে মুখে পুরে দিতে পারে সমস্ত পাপের মার্জনাকারী! অথচ পবিত্র মেয়েটি বর্তমান চেয়েছিলো অতীতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।