আমাদের কথা খুঁজে নিন

   

এপ্রিলের শেষ সপ্তাহে শুনা নতুন কিছু এলবাম!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই! গতসপ্তাহের কিছু এলবাম নিয়ে লেখা পোস্ট! শব্দ হীনতা ভালো লাগে না, ভালো লাগে না নিঃসঙ্গতা। জীবনের সমস্যা গুলো কখনোই বিদায় নেয় না, শুধু রং বদলায়। আজকে যে দুঃখগুলো কাদায় কালকে সেই দুঃখগুলো হারিয়ে যাবে। জন্ম নেবে নতুন কিছু দুঃখ, পুরোনো সুখ গুলো স্হায়ী হয় বাচতে শেখায়।

মাঝে মাঝে মনে হয় সব থেকেও আমি নিঃসঙ্গ। নিত্য মাথা খাটানোর কাজে সামান্য সময় যখন নিজের করে কাটাতে চাই তখন ডানে বায়ে প্রিয় মানুষগুলোর ছায়াও দেখা যায় না। দূর পরবাসে নিঃসঙ্গতা খুব কষ্টের। সময় যায়, মানুষের আয়ু বাড়ে। হয়তো যখন সামর্থ্য হবে তখন অনেক প্রিয় মুখ হারিয়ে যাবে! তাই কান দুটোকে সব সময়ই ব্যাস্ত রাখতে হয়, যতক্ষন জেগে থাকি কিছু চিৎকার, কিছু সুর, কিছু কথা বার বার উচ্চস্বরে বাজাতে মন চায়।

মস্তিস্কে আলোড়ন ঘটে, এক দিকে মস্তিষ্ক ডুবে থাকে জটিল গননা আর যুক্তির সৃষ্টিতে আরেকদিকে মস্তিষ্ক ডুবে থাকে বিশৃঙ্খল চেচামেচীর ছন্দময় জগতে! Morten Harket : Out of My Hands রিলিজ কাল: ১৩ এপ্রিল, ২০১২ জেনরা: সিন্থ পপ, পপরক ছোটবেলায় টেক অন মি অথবা ক্রাইং ইন দ্যা রেইন গানটি শুনেনি এমন কোনো ন গর বালক পাওয়া যাবে ৮০ এর দশকের দিকে। কখনো এক পশলা বৃষ্টি দেখলেই পরবর্তী এক দশক মানুষের মনে যে গানটা গুন গুন করতো সেটা হলো আহা র এই ক্রাইং ইন দ্য রেইন। ২০১০ এর দিকে ব্যান্ডটা অবসরে গেলেও আজও ওদের ফেসবুক ফ্যানপেজে অজস্র স্রোতারা ভিড় জমায় তাদের পুরোনো গানে লাইক দেয়ার জন্য। মর্টেন হার্কেট সেই ভোকালিস্ট তাই তার সলো এলবামটা বের করে সেই পুরোনো আহা র আমেজ নিয়ে আসছে। মনে শরতের সেই কাশফুল ঢাকা মেঠোপথ দিয়ে হেটে যাই ঐ নদীর পাড়ে অথবা পূর্নিমা রাতে নদীর পাড়ে বসে শুয়ে থাকি পূবালী হাওয়া সপে দিয়ে অথবা আমবস্যার রাতে জানালা দিয়ে দেখি জোনাকীর আলো।

নরওয়েতে এমন পরিবেশ না থাকলেও এই এলবামটা শুনে ছোটবেলার সেই দুরন্ত শৈশব আমাকে হাতছানী দেয়! আকাশে উড়তে চাওয়ার এক নিঃসঙ্গ বালকের অসাধারন গান::: টরেন্ট লিংক Dragonforce - The Power Within রিলিজকাল: ১৫ এপ্রিল ২০১২ জেনরা: পাওয়ার মেটাল ম্যানওয়ার অথবা এক্সেপ্ট এর মতো লম্বা গীটার সলোস অথবা ডায়োর মতো সেই সুরেলা টান গুলো কে কে মিস করেন? অথবা সেই ৮০ এর প্রথম দিককার স্পিড মেটালে মেশানো পাওয়ার মেটাল গুলো কার কার এখনো শুনতে মন চায়? যদি সেই লম্বা সুরেলা ডিসটর্টেড গীটারের টান অথবা গলায় ব্রীজে অথবা কোরাসের সেই সুরেলা টান গুলো আবারও শুনতে চান তাহলে এই এলবামটা পুরো পারফেক্ট। কিছু দিন আগে বের হওয়া এক্সেপ্ট দের হয়তো মনে করিয়ে দিতে পারে যে শুধু ৮০ র দশকের গুরুরাই যে গীটার বাজাতে পারে তা নয়, বিংশ শতাব্দীতে তাদেরকে এখনও অনেকে অনুসরন করে! কিছু কিছু গানে স্বয়ং রনি ডায়োর গলা অথবা স্করপিয়ন্সের সেই গীটারের সলোগুলো এসে পড়েছে মনে হয়! টরেন্ট লিংক Thousand Foot Krutch- The End Is Where We Begin রিলিজকাল: ১৭ এপ্রিল ২০১২ জেনরা: অলটারনেটিভ মেটাল, ক্রিশ্চিয়ান মেটাল, ন্যু মেটাল, হার্ড রক মূলত ক্রিশ্চিয়ান রক/মেটাল ঘরানার ব্যান্ড হলেও ন্যু মেটাল আর হার্ড রকে বেশ কিছু ভালো গান আছে। ভোকালিস্ট রক আর মেটালের জন্য ভালোই। স্কিলেটের অল্টারনেটিভ বললে খারাপ হয় না! টরেন্ট লিংক Evans Blue-Graveyard of Empires রিলিজকাল: ১৭ এপ্রিল ২০১২ জেনরা: পোস্ট গ্রান্জ্ঞ, হার্ড রক, অ্লটারনেটিভ মেটাল ডিস্টার্বডের পোস্ট গ্রান্জ্ঞের কাজ শুনার পর অনেকে হয়তো অল্টার ব্রীজকেও তোয়াক্কা করতো না! আমার মনে হয় সেই সমীহটা এরা ভালো ভাবেই আদায় করেছে এই এলবামে। অন্তত কিছু অল্টারনেটিভ মেটালে যেসব গ্রোল গুলো দিয়েছে পুরোটাই শৈল্পিক।

অল্টারনেটিভে গ্রোলিং ভয়েস বা পোস্ট গ্রান্জ্ঞে স্ক্রিম গুলো দেয়ার ক্ষেত্রে ব্যান্ডের হোম ওয়ার্ক অসাধারন। রীফে দেখার মতো কাজ নেই তবে কীবোর্ডের কাজ আর সিন্থেসাইজার দিয়ে ন্যু মেটালগুলো ভালোই গেয়েছে! লিংকিন পার্ক যেমন একটা বড় ধাক্কা দিয়েছিলো ন্যু মেটাল দিয়ে, এখানে তার কিছু ছোয়া আছে! টরেন্ট লিংক tobyMac - Dubbed & Freq'd A Remix Project রিলিজকাল: ২৩ মার্চ ২০১২ জেনরা: ক্রিশ্চিয়ান হিপ হপ, ডাবস্টেপ একজন র‌্যপকোর আর্টিস্ট হয়ে হঠাৎ করে ডাবস্টেপ এ ঝোকাটা অনেকটা খটকা লাগলেও এ কাজ টা কিছু দিন আগে করেছে কর্ন স্ক্রিলেক্স সমমনা দের নিয়ে কাজ করাটা নিয়ে। ন্যু মেটালকে কেউ মেটালের কাতারে ফেলে, একটা বিতর্কিত সাব জেনারা, সেখানে তাতে ডাবস্টেপ বা ডিজে দিয়ে কাজ করানোতে কর্নের অনেক সমালোচনা সইতে হয়। তবে টবিম্যাকের সেই ভয় নাই। ওর আগের র‌্যাপ কোর গুলো ক্রিশ্চিয়ান র‌্যাপের ঘরে পড়ে বলেই হয়তো এই ভ্যারিয়েশন।

কিন্তু এলবাম খুব বেশী ভালো হয় নি! টবি ম্যাকের অভিজ্ঞতার অভাব বলা যায়!আমার মনে হয় ওর র‌্যাপ কোর গুলোই ভালো ছিলো! টরেন্ট লিংক The Used - Vulnerable রিলিজকাল: ২৬ মার্চ ২০১২ জেনরা: পোস্ট হার্ডকোর, অল্টারনেটিভ মেটাল, ইমো, ইলেক্ট্রনিক রক! হাই পীচড মেলোডী, গীটারের কারুকার্য আর সাথে অ্স্হির লয়ের গলা, মনে হয় আমাদের আশেপাশের অস্হির সময়ে না পাওয়ার বেদনা গুলোই খুব কাছে থেকে দেখিয়ে দেয়। লিরিকসের পড়তে পড়তে লেখা আছে আমরা অস্হির হয়েই হারিয়ে ফেলি আমাদের সুখ গুলো, দুঃখগুলো কিভাবে ঘিরে ধরে। আমরা আমাদের ভবিষ্যত জানিনা বলে বর্তমানকে আগলে রাখি আর অতীত নিয়ে দুঃখ করি! এটা একটা বৃত্ত যেগুলো ভাংবার সাধ্য এখনো আমাদের নেই! অস্হির সময়টাকে গানে বন্দী করা এলবাম! টরেন্ট লিংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.