সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পদত্যাগ করার ৩৩ মাস পরও বেতন-ভাতা পাচ্ছেন, এমনকি তার পদত্যাগ পত্রটিও এখন পর্যন্ত কার্যকর করা হয়নি। বিষয়টি নিয়ে বিব্রত সোহেল দুটি চিটি পাঠিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগকে। আজ (মঙ্গলবার) সোহেল তাজের ব্যক্তিগত সহকারী চিটি দু'টি মন্ত্রীপরিষদ বিভাগে জমা দিয়েছেন। চিটির একটিতে সোহেল তাজ এখনো পর্যন্ত তার বেতন-ভাতা বন্ধ না হওয়ায় বিস্ময় এবং উষ্মা প্রকাশ করেন। অন্য চিটিতে তিনি এখনো পর্যন্ত কেনো তার পদত্যাগ পত্র কার্যকর করা হয়নি তা জানতে চেয়েছেন। চিটিতে সোহেল তাজ বলেন, ২০০৯ সালের ৩১ মে প্রধানমন্ত্রীর হাতে আমার পদত্যাগ পত্র দেই, পহেলা জুন আবারও পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। সূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।