আমি বাংলাদেশের দালাল বিগত কয়েকদিন ধরে সামুতে একই ধরনের পোস্ট দেখতে দেখতে মাথায় প্যাচ লাইগগা গেল। আর পারলাম না, কিছু ফালতু প্রশ্ন কইরা প্যাচ গুলা ছাড়াই লইবার সিধান্ত নিলাম ...
তবে দয়া কইরা কেউ মনে নিয়েন না ... কাউরে আঘাত করার লাইগা জিগাই নাই কারন মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান
১। ম্যাডাম বিএনপি, আপনার সকল কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন জানাই। আওয়ামী লীগ এর কুকাম এর বিবরণ এবং আপনাদের ভবিষ্যৎ সুকাম এর বিবরণ এ আমি বেজায় আনন্দিত। কিন্তু, এতে আমার লাভটা এখনও খুজে পাইলাম না।
জ্বালানি তেল কিনতে আজ আমার পায়ুদেশ দিয়ে তেল বেরুচ্ছে, ৩৬ টাকা ডিম কিনতে গিয়ে চোখ ডিমের মত গোল হয়ে যাচ্ছে, দিনের বেলায় কারেন্ট আসলে মনে চায় এক ঢোক খেয়েই ফেলি যাতে চলে গেলেও আমিই সাপ্লাই দিতে পারি। এরকম আর কত শুনতে চান বলেন নাকি আপনি দেখেন না? তত্তাবধায়ক ব্যাবস্থা হলে আপনারা বিপুল ভোট এ জয়ী হয়ে আসবেন, ভাল, কিন্তু তাতে আমার কি লাভ হবে?
২। আওয়ামী বুবুজান, যে পরিমাণ ভোট নিয়া ক্ষমতায় আইলেন মনটা খুশি হয়াছিল খুব। একবার ও যদি চিন্তা করে দেখতেন, যে কোন সরকার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তার ৩০% পুরন করলেও আগামী ৩ টার্ম চিন্তা করতে হয়না। আপনারা ৮০% ভোটে এসে কি ৮% পুরন করতে পারলেন না? আপনারা নামেও BAL কিন্তু কামেও কি বাল? সমুদ্র জয় করতে পারলেন, আমাদের জান-মাল এর নিরাপত্তা দিতে পারলেন না? আপনার কোন মন্ত্রী মুখ খুললেই মানুষ ভয়ে কাপে, আবার না কি গজব আসে।
চোরদের ভোট না দিয়ে আপনাদের আবার ভোট দিব, কিন্ত তাতে আমার কি লাভ হবে? আপনাদের হট ইস্যু গুলোর একটাও কি আমার প্রতিদিনের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে?
৩। গালাগালিতে চরম আমরা। ভাল। কেউবা হাম্বালীগের দালাল কেউবা জাতীয়তামাদী দলের। ক্ষতি নাই।
আমরা তাদের ডেকে এনে আমাদের শোষণ করার সুযোগ করে দেই বারবার, তারা এক টার্ম শোষণ করে আরেক টার্ম রেস্ট নেয়। আমরাও একে অপরকে গালাগালি করে আবার রেডি হয়ে নিই। বলেনতো, এই গালাগালিতে আমার লাভটা কই? আমার এবার জীবনের প্রথম ভোট ছিল। কেউ কি আমার মত চীৎকার করে বলতে পারবেন, "আমি না ভোট দিয়েছিলাম"??
৪। যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।
ভাল কথা। আমার প্রশ্নটা হইলো, আমি আম জনতা, যুদ্ধাপরাধীর বিচারে আমার কি আশু উপকার হবে? অথবা, এইসব লোক যদি এতটাই নিকৃষ্ট হয়, তবে তাদের বিচারের পিছনে কোটি টাকা (তাও আমজনতার) খরচ করার যুক্তি কি? এত নিকৃষ্ট লোকদের সরাসরি ফাসি দিয়ে দিলেই আমার কি লাভ বা কি ক্ষতি?
৫। সাগর-রুনি এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বলছি, তাদের হত্যার বিচার আমিও চাই, কিন্তু আবার তাতে আমার কি লাভ? তাদের হত্যার পরদিন পেপার এ নিউজ দেখলাম, "মেয়েকে ধর্ষণের বিচার চাইতে থানায় যাওয়ার সময় পিতাকে মেরে ফেলেছে ধর্ষকরা"। অই একদিনই দেখলাম খবরটা, হারায় গেলো ব্ল্যাক হোলে। তাই, সাগর-রুনির হত্যার বিচার যদি দ্রুত করতেই হয়, তবে তাতে আমার (আম জনতার) কি লাভ কেউ কি বলতে পারবেন? যদি তাদের আশু বিচারের দাবিতে আমার অন্য কোনো বোনের বিচার হারিয়ে যায়, তখন সকল সাংবাদিক কি জবাব দিবে?
৬।
এই লেখা পড়ে কেউ আমাকে দালাল বলবেন। শুধু এতটুকু অনুরধ করব, বাংলাদেশের দালাল বলবেন। আমি ভারত, পাকিস্তান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিছু চিনি না। আমি দলীয় সন্ত্রাসী, জঙ্গি, যুদ্ধাপরাধী কাউকে চিনি না। আমি অতি সাধারন একজন লোক, যে দিন আনি দিন খাই।
আমার পরিবার আর চারপাশের লোকদের খুশি তে খুশি হই আর তাদের অসুবিধায় চিন্তিত হই। আমি একাই দেশকে উদ্ধার করতে পারবোনা, কিন্তু আমার সীমিত ক্ষমতা দিয়ে দেশের জন্য যতটুকু পারি ততটুকু করে যেতে চাই। এবার না ভোট এর সুযোগ নাই কিন্তু আমি ব্যালট পেপার এ লিখে দিয়ে আসব "আমি এদের কাউকে আবার দেখতে চাইনা"। তারপরও আমি চাই, আমার বাংলাদেশী ভাইয়েরা যেন বারবার ধোঁকা না খায় এই ২ সিন্দাবাদের ভুত এর কাছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।