আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় ফিরে পাওয়া.

সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অসম্ভবকে নিয়ে বাঁচতে চাই!! অসীমের কোন প্রান্তরে দাঁড়িয়ে তুমি কেন মিষ্টি হাসছ- কেন হাতছানি দিয়ে ডাকছ আমায়?? ছুঁতে গিয়েও যে পারি না ছুঁতে হারিয়ে যাও কোন অদৃশ্য মায়ায়।। তোমার অবাস্তব উপস্থিতি- ছায়ার মতো টানে কল্পনাকে রাঙায় নতুন রঙে যেদিকে যাই শুধু তোমার প্রতিচ্ছবি উঁকি দেয় বারবার নতুন ঢঙে। বলেছিলে আমায় ছেড়ে যাবে না তুমি ভুলবেনা কখনো আমায়! অসাধ্যে অবিশ্বাস দিবা-যামিনী তুমি হেসেছিলে অধর নিঙাড়ি ছলনার মধুবাণী তবু বুঝি নি !! তোমার সে কথার ফুলঝুরি আজ- নির্লিপ্ত ঝরা পাতার মতো- পড়ে আছে নিরাকার। এলোমেলো সেসব দমকা বাতাসে উড়ে সবুজের জন্য করে হাহাকার। যে সবুজ আজ মলিন হয়েছে কুড়িয়ে দেখেছি তা ধুলি ধূসরিত একাকার! বর্তমানকে ভুলে অতীতকে ফিরে পাবার অপেক্ষায় সুখের আবাহনে দুঃখের প্রতিকার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।