আমাদের কথা খুঁজে নিন

   

দেশলাই জীবন

দেশলাই জীবন জীবনটা খুব বেশী হলে দুটো দেশলাই বাক্সের সমষ্টি। প্রতিটি বাক্সে বড়জোড় চল্লিশটি কাঠি, সর্বমোট আশিটি। প্রতি বছর একটি করে কাঠি জ্বালালে আশিতেই সব শেষ। প্রতিটি কাঠির ভেতর লুকিয়ে আছে আমার চলমান জীবন। এক একটি কাঠি জ্বালিয়ে পার করে দিচ্ছি এক একটি বছর।

প্রথম বাক্সটি ছিল বেশ আঁটসাঁট, তপ্ত বারুদে ঠাসা। শৈশবেই প্রথম কাঠিটি জ্বালিয়ে গুনতে শিখেছিলাম বছরের হিসেব। অতঃপর প্রথম বাক্সের চল্লিশটি কাঠির সবকটি শেষ করেছি। ইদানিং দম কমে আসছে-বাকি কাঠিগুলো জ্বালাতে ভয় হয়, যদি ঠিকভাবে না জ্বলে। তবুও প্রৌঢ় উন্মাদনায় দ্বিতীয় বাক্সের এক তৃতীয়াংশ কাঠি জ্বালানো শেষ।

প্রতি জন্মদিনে একটি করে কাঠি জ্বালানোর মৌন প্রতীক্ষা। এখনতো আর অবুঝ নই, উৎসাহেও অনেকটা ভাটা পড়েছে। দুটো দেশলাই বাক্সে ভরা এ জীবন জ্বলে জ্বলেই শেষ- পিছু ফিরে দেখা হয়নি কেউ আলোকিত হলো কিনা। দেশলাইয়ে বারুদ থাকে, বারুদে আগুন- সেই আগুনে পুড়েই আলোকিত হতে চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।