আমাদের কথা খুঁজে নিন

   

দেশলাই কাঠি - সুকান্ত ভট্টাচার্য

শৃঙ্খল হতে মুক্তির লড়াইয়ে যুক্ত থাকতে চাই

আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য, হয়তো চোখেও পড়ি নাঃ তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ- বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছাস; আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থূল বেধেছিল? ঘরের কোনে জ্বলে ঊঠেছিল আগুন- আমাকে আবজ্ঞাভরে না-নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে আমি করেছি ধূলিসাৎ; আমি একাই - ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে। তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই? এই সেদিন- আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে; চমকে উঠেছিলে- আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কী অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার; তবু কেন বোঝো না, আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পরব শহরে, গঞ্জে, গ্রামে-দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি, নিতান্ত অবহেলায়- তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো নাঃ কবে আমরা জ্বলে উঠব- সবাই-শেষ বারের মত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।