লাল সবুজ বেঁচে থাক প্রতিটি বাঙালির প্রানে বিশ্বের সবচেয়ে বড় এবং আলোচিত হ্যাকার গ্রুপ 'অ্যানোনিমাস'ও বাংলাদেশী হ্যাকার গ্রুপগুলোর সঙ্গে কাজ করবে বলে জানা গেছে। অ্যানোনিমাস বাংলাদেশকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ 'জেডএইচসি' এবং 'দ্যা হ্যাকার আর্মি'। তাছাড়াও মালয়শিয়ান, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি এবং থাইল্যান্ডের হ্যাকার গ্রুপও বাংলাদেশী হ্যাকারদের সাথে একাত্মতা ঘোষণা ক......রেছে। বাংলাদেশ এবং ভারতীয় সাইবার আর্মির এ ‘সাইবার ওয়্যার’ বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে আন্তর্জাতিক হ্যাকার কমিউনিটিগুলো। সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা ও উলঙ্গ করে পিটানোর ভিডিও দেখে আন্তর্জাতিক হ্যাকিং গ্রুপগুলো বিস্ময় প্রকাশ করেছে এবং বাংলাদেশকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে। ফলে ইন্ডিয়া আন্তর্জাতিক হ্যাকিং মহলে একঘরে হয়ে পরেছে। এদিকে, একটার পর একটা ইন্ডিয়ান সাইট হ্যাকিয়ের কবলে পরে পর্যুদস্থ। ১৪ হাজারের উপর ইন্ডিয়ার সাইট, ৩ হাজারের উপর টুইটার ও ফেইসবুক একাউন্ট হ্যাক করেছে বাংলাদেশী হ্যাকাররা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।