জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা জনাবা গন আপনাদের দৃষ্টি আকর্ষন করছি এতদিন রান্নার চমক দেখিয়ে আমার মত উপবাসী অনেককেই জ্বালিয়েছেন আপনারা নেন এবার আপনারাও জ্বলুন । আমি মুরগীর গোস্ত রান্না করেছি পদ্ধতিটা বললেই বুঝতে পারবেন স্বাদ হয়েছে কিনা, কোন কোন ছবি দেখে মাংসের ছুপ মনে হলেও আপনাদের ভ্রম সংশোধন হতে সময় লাগবেনা । হে হে হে রান্নার বিষয়টা আপনাদের একার এখতিয়ারে আর থাকলোনা । পদ্ধতিটা বলি - কড়াইয়ে তেল দিয়ে গরম করেনিয়ে পেয়াজ বাটা রসুন বাটা আদাবাট দিয়ে একটু ভেজে নিলাম তারপর ধনেগুড়া জিরাগুড়া হলুদ মরিচ গুড়া দিয়ে একটু ভেজেই পানি দিয়ে কষালাম তারপর মাংশ দিয়ে কিছুক্ষন মৃদু আঁচে রেখে পানি শুকিয়ে ফেলে মাংশটা ভাজা ভাজা করে ফেললাম তারপর পানি দিয়ে জ্বাল দিলাম ফুটে উঠলে দারুচিনি এলাচি লবঙ্গ এবং তেজপাতা দিলাম তারপর মাংশ সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিলাম । এখন আপনারা বলুন আমি কি কি মিস করেছি ? আরো কি কি করিলে রন্ধিত মাংশ কারীটি ভদ্র সমাজে রীতিমত পরিবেশন করা যাবে ? ধন্যবাদের সহিত সকল পরামর্শ গ্রহন করা হইবে । । । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।