আমাদের কথা খুঁজে নিন

   

শুধু ধিক্কার নয়, কসাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সবাইকে সোচ্চার হওয়ার আহবান

অপরাধ সে স্বামীর অমতে পড়াশুনা করছে। আর নরপশু স্বামী (কসাই) তার হাতের আঙুল কেটে বোঝালো স্বামীর অমতে পড়াশুনা করার দুঃসাহস দেখানোর পরিণাম। এই নরপশুকে শুধু ধিক্কার জানানোর মধ্যেই কি আমাদের দায়িত্ব শেষ। প্রথম আলোতে দেখলাম তদন্তকারী কর্মকর্তা বলেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দু'দিন পরে হয়ত শোনা যাবে ঐ মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক আছে ইত্যাদি। আসলে এটাই আমাদের স্বভাব। আর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রচেষ্টা তো ঐ নরপশুর লোকেরা করবেই। প্রিয় ব্লগার, যে মেয়েটি তার মৌলিক অধিকার, তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এই নির্মম পরিণতির শিকার হল। এই ঘটনা যাতে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে কোন কুচক্রী মহল।

আসুন সোচ্চার হই ঐ স্বামীরুপী কসাইয়ের বিরুদ্ধে। প্রথম আলো ইত্তেফাক কালের কন্ঠ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.