আমাদের কথা খুঁজে নিন

   

তথাকথিত প্রেমের গল্প ,বিশ বছর পরের একটি দিন এবং...

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি ছেলেটির চলে যাওয়া মেয়েটির চলে যাওয়া দুজনেরই পেছনা না তাকিয়ে হৃদয়ের চোখ দিয়ে একে অন্যের দিকে তাকিয়ে থাকা একটি সংম্পর্কের ভেঙ্গে যাওয়া । আসেন এরপর আমরা বিশ বছর এগিয়ে যাই ।এগিয়ে গিয়ে দেখি।সেদিনের সেই ছেলেটি আজ মধ্য বয়স্ক পুরুষ মেয়েটি মধ্য বয়স্কা রমনী হঠাত্‍ তাদের একদিন শপিং মলে দেখা দু জনই বিয়ে করেছে ছেলেটি আজকে এক মেয়ের বাবা মহিলাটি এক ছেলের মা দীর্ঘ বিশ বছর পর তাদের দেখা হওয়া এবং দু জনের চোখে প্রশ্ন তুমি এখানে ? কেউ আগ বাড়িয়ে কিছু বলছে না ।সময়ের স্থির হয়ে যাওয়া দীর্ঘ বিরতির পর ছেলেটির কথা বলা কেমন আছো? মেয়েটির উত্তর ভালো আর তুমি ? এরপর ছেলেটির সাথে মেয়েটির ছোটো ছোটো কিছু কথা এবং দুজনেরই প্রকাশ করা চেষ্টা দুজনেই সুখি দাম্পত্য জীবন পার করছে এরপর তাদের কথা শেষে বিদায় নিয়ে আবারো চলে যাওয়া এবং..... (বাকীটুকু কল্পনার চোখ দিয়ে দেখবো কি হতে পারতো তারা কি একে অন্যকে এখনও অনুভব করে অথবা এই দেখা হওয়া তাদের আলাদা দুটি জীবনে নতুন প্রভাব ফেলবে ? **গল্পটা হঠাত্‍ শুরু হঠাত্‍ তাই শেষ করলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.