আমাদের কথা খুঁজে নিন

   

বাজারে আসছে ও পাখি তোর যন্ত্রণা

অডিও বাজারে আলোড়ন তুলতে বাজারে আসছে জনপ্রিয় সঙ্গীত শিল্পি ইভা রহমান ও মাহফুজুর রহমানের দ্বৈত এ্যালবাম ও পাখি তোর যন্ত্রণা। শারদীয় দুর্গাপুজায় এই এ্যালবাম বাজারে নিয়ে আসবে এটিএন মিউজিক। গতকাল সন্ধ্যায় এটিএন বাংলার অফিসে এক আড়ম্বরপুর্ণ অনুষ্টানের মাধ্যামে এ্যালবামের মোড়ক উন্মোচনকালে এই খবর জানানো হয়। অনুষ্টানে অনুভুতি ব্যক্ত করতে গিয়ে শিল্পি মাহফুজুর রহমান বলেন “আসলে আমার একক সঙ্গীতানুষ্টানে্র গাওয়া গানগুলো শুনে ইভা অ-নে-ক প্রশংসা করে। তাই আমি আমার সঙ্গীত জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করি।

ইভা আমাকে প্রেরণা জুগিয়েছে। ইভা ! আমার ইভা!” এরপর এ্যালবামের মোড়ক উন্মোচন করেন অপর শিল্পি ইভা রহমান। তিনি আপ্লুত কন্ঠে বলেন “এতদিন আমি অনেকের সাথে গাইলেও মনের মতো পার্টনার খুজে পাইনি। মাজুর গান শুনে আমি তাকে বলি “এতদিন কোথায় ছিলেন!” পরে অনুষ্টানে আগত অতিথিদের একটি “ও পাখি তোর যন্ত্রণা” উপহার দেয়া হয়। এদিকে এই খবর প্রকাশের পর পরিবেশবাদী সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এ্যালবাম বাজারে আসার আগেই গণমাধ্যম নীতিমালা সংশোধন করে কঠোর বাস্তবায়নের আহবান জানিয়েছে। চিকিৎসকদের কয়েকটি সংগঠনও পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে একাত্মতা প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হৃদরোগ বিশেষজ্ঞ এই এ্যালবাম না কেনার জন্যে দেশের হৃদরোগিদের প্রতি আহবান জানিয়েছেন। অপর এক সূত্র জানায়, এই সংবাদে ফেসবুক ফান পেজগুলোতে খুশির ঢেউ লেগেছে। পেজগুলো নতুন ষ্টেটাসের মাধ্যমে তাদের ফ্যানদের খুশিতে ভাসিয়ে দেবার অপেক্ষায় আছেন।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ফেবু ব্যাঙ্গ পাতা বলদ হ্যাজ বিন আইডেন্টিফাইডের এডমিন বলেন “আমাদের আস্তাবলে পর্যাপ্ত জায়গা না থাকলেও ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.