জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org তোমার দেয়া যত কস্টগুলো তোমার দেয়া যত বেদনাগুলো তোমার দেয়া ভালোবাসার স্মৃতিগুলো সব তোমার দেয়া অপমান আর উপেক্ষার ডালি কেন যে ক্ষরণ জাগায় মনে প্রতি নিয়ত একটু একটু করে। উড়ে চলা গাংচিলের ডানায় ভর দিয়ে যদি উড়িয়ে দিতে পারতেম তোমার ভাবনাগুলো প্রতিনিয়ত যেগুলো কুরে কুরে খাচ্ছে আমায় তোমায় মনে করে। বয়ে চলা নদীজলে ঝরা পাতার মত যদি ভাসিয়ে দিতে পারতেম দুঃখ বেদনাগুলো বুক ভার করে চেপে ধরে আছে যা বজ্রআটুনির মত শুধুই তোমার দেয়া অমূল্য উপহার হয়ে। হিমবাহের গলা বরফগুলোর মত তোমার হ্রদয় কি কভু গলবে কখনো অভিমানে দূরে চলে গেলে কত তুচ্ছ কারনে আমার এই মন ভেংগে দিয়ে। ফুটন্ত জলীয় বাস্প গুলোর মত উবে যায় না কেন তোমার দেয়া সব যাতনাগুলো তোমার যত দেয়া উপহাসের ডালি ধরে হ্রদয়ে ক্ষরণ আজো, শুকায় কখনো? পাহাড়ের মত ওই পাথর হ্রদয়ে তোমার ভালোবাসার কষাঘাতে করেছি জর্জরিত বারে বারে তবু পাষাণ হ্রদয়ে একটু কি আঁচর ফেলতে পেরেছিল কখনো? সাগরের ঢেউ এর মত কস্টগুলো আছরে পরে অবিরত যখনি তোমার কথা মনে পড়ে যখনি তোমার ভাবনা উঁকি মারে। ধুসর কুয়াশার মত করে হারিয়ে গেছ ধীরে ধীরে অস্পস্ট হয়ে আমার জীবন থেকে কোন অভিমানে ফেলে রেখে আমাকে আজ কোন অন্ধকারে। বৃষ্টির ঝরা কান্নার মত করে আজ হ্রদয় কাঁদে কেন শুধু তোমায় মনে করে এখনো তোমাকে আবার ফিরে পাওয়ার ভাবনা উঁকি মারে কেন হারিয়ে ফেলেছি যাকে অমাবস্যার সেই গহীন অন্ধকারে। এলোমেলো রাতের বেলায় কেন যেন এলোমেলো হয়ে যাই আজো আমি হ্রদয় মেলে তাকিয়ে শুধুই এদিক ওদিক খুঁজে বেড়াই তোমাকেই আজো কোন এক দূর পানে হাত বাড়িয়ে দেই আমি, এখনো তোমার আশায় ফিরে পাওয়ার সুপ্ত বাসন যে রয়ে গেছে আজো মনের গহীন কোনো কোনে তোমাকে ফিরে পাবার শুধু, তোমাকেই ফিরে পাবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।