আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালী নাকি বাংলাদেশী ?

এই বিষয়টি প্রায় শোনা যায়। বিশেষত রাজনৈতিক লেখায়। বাঙালী নাকি বাংলাদেশী এই বিতর্কে জাতি বিভক্ত। যদি আমাকে কেউ এই প্রশ্ন করে তবে আমি বলব আমি বাঙালী তবে আমার মূল পরিচয় বাংলাদেশী। এবার আসি কেন? বর্তমান কালে রাষ্ট্রকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় রাষ্ট্রই আমার পরিচয়ের মূল উপকরণ।

ধরুন একজন সিরিয়ার লোক, একজন সৌদি আরবের লোক আর একজন ইরাকের লোককে পাশাপাশি দাঁড় করানো হল। এখন যদি প্রশ্ন করা হয় এরা কি আরব নাকি সিরিয়ান, সৌদি এবং ইরাকি। উত্তর হবে দ্বিতীয়টি। কারণ এই তিনটি দেশ আরব দেশ হলেও এবং এই তিনটি দেশের মূল ভাষা আরবি হলেও এখানে আরব ছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠির লোকও আছে। যেমন ইরাকে কুর্দি, সিরিয়ায় দ্রুজ জাতির লোকেরা থাকে।

এখন যদি কেউ এদেরকে শুধু আরব বলে তবে তা কি ঠিক হবে? তারা আরব হতেও পারে আবার নাও হতে পারে। তবে তারা ঐ দেশগুলোর নাগরিক বলে দেশের নামে পরিচিত হবে। একইভাবে যদি ভাবি তবে দেখি ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এসব দেশের ভাষা ইংরেজী হলেও তারা যথাক্রমে ইংরেজ, আইরিশ এবং অস্ট্রেলিয়ান। আর এই নামগুলো দেশের নাম থেকেই উদ্ভব হয়েছে। তাই আমি আমার বাঙালী পরিচয়কে অস্বীকার করি না কিন্তু যদি কোথায় পরিচয় দিতে হয় তবে বলব আমি বাংলাদেশী।

কারণ আমার দেশের নাম বাংলাদেশ। এককালে অখন্ড বাংলা ছিল। ভাগাভাগির পর আমার ভাগে পড়ল পূর্ববাংলা যা এখন বাংলাদেশ। যদি অখন্ড বাংলা থাকত এবং দেশের নাম বাংলা হত অথবা যদি পূর্ববাংলার নাম শুধু বাংলা রাখা হত তবে আমি নিজেকে বাঙালী বলেই পরিচয় দিতাম, কারণ তখন দেশের নাম হত বাংলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.