আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।
বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল ইদানিং , শুধু ভয়ে ভয়ে থাকি কখন মরে যাই! মৃত্যু চিন্তা আমার শিয়রে ঢুকে গেছে। :/
আমার পুনর্জন্মের একটি ছোট্ট অধ্যায় আজ কেন শেয়ার করতে ইচ্ছে করছে।
একটা সময়ে প্রবল ভাবে কোন একটা বিষয়ে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুটা গরম পানীয় যাকে সহজ বাংলায় বলে সুরার পাত্র'র উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম, সকাল - বিকাল দু বেলা চরস সেবন না করলে আমার জীবন টাই বৃথা মনে হত। ব্লু - লেভেল কিংবা ভদকা'র ছবি আপলোড করে নিজেকে স্মার্ট প্রমান করার চেষ্টা করতাম।
প্রবল ভাবে আসক্ত হয়ে পড়েছিলাম হতাশার বেড়াজালে। সেই থেকে কি করে যেন বোধোদয় হোল, জীবনের শাশ্বত পথ খুঁজার চেষ্টা করলাম। নিজেকে নিজে বুঝালাম আসলে কারো জন্য কিংবা কোন কিছুর জন্য কোন কিছুই থেমে থাকে নাহ। ফিরে আসলাম , হুম আসলাম বলাই বাহুল্য। কি করে আসলাম তার সহজ এবং চিরন্তন ব্যাখ্যা আমার কাছে আছে।
কিছুটা নাটকীয় ভাবে বলি- আচ্ছা ভাবুন তো জীবনের সবচেয়ে বড় সত্য কি? কিসের ভয়ে আমরা সর্বদা তটস্থ হয়ে থাকি? উত্তর টা হোল মৃত্যু! মৃত্যুর স্বাদ আমাদের সকলেরই গ্রহন করতে হবে। এই যে আমি এতো কথা বলছি, এতো চিৎকার , চিল্লা চিল্লি দেশ প্রেম এতো মানবতা, এতো কবিতা - সব কিন্তু এক নিমিষেই হারিয়ে যেতে পারে। আমি হয়তো আজ রাতে ঘুমাব কিন্তু কাল সকালের সূর্য টা আর দেখবো নাহ। আমাদের কারোরই জীবনের কোন নিশ্চয়তা নেই। আজ মারা যাবো কাল আমার অবস্থান হবে মাটির মাঝে।
আমাদের জীবন টা ক্ষণিকের - তাই নিয়ে আমাদের পরিকল্পনার কোন শেষ নেই। আমরা প্রতিনিয়ত ছুটছি জীবনের দৌড়ে- কিন্তু , এই জীবনের পরবর্তী সময়ে সেই অনন্ত কাল নিয়ে কারো কোন চিন্তা নেই! কি হবে মৃত্যুর পর? আল্লাহ আমাদের কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন তা কি আমরা জানি? আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দিগি করার জন্য , ইসলাম নিয়ে ব্যাবসা কিংবা কটাক্ষ , কিংবা বিশ্লেষণ করার জন্য নাহ। আমরা মুসলমান ,এইটাই কি আমাদের সবচেয়ে বড় পরিচয় না? আল্লাহ'র নির্ধারিত ইমান আনা কি আমাদের নৈতিক কর্তব্য নাহ? আমরা কি কখনও এক মুহূর্তের জন্য ভাবি - কি হবে কবরের আজাব? নাহ, ভাবি নাহ! ভাবলে আমরা সকলেই ইমান আনতাম, বিশ্বাস করতাম নিজেকে, আল্লাহ'র প্রতি - প্রিয় নবীর প্রতি ভালবাসায় সিক্ত হতাম।
কি হবে এই সব হারামের টাকায় গৌরব করে, এই সব পানীয় খেয়ে নিজেকে স্মার্ট প্রমান করে? কিছুই হবে নাহ, মৃত্যুর পর এই গুলো আমাদের জন্য কাল হবে। আল্লাহ ক্ষমাশীল, আমরা যদি আল্লাহ'র কাছে আমাদের ভুলের জন্য ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন।
সময় থাকতে ভাইয়েরা আমার ইমানের পথে আসুন। আল্লাহ'র শাশ্বত পথে ব্রতী হন। জীবনের অন্তিম সত্য - মৃত্যু কে ভয় করুন।
"একদিন মাটির ভিতরে হবে ঘর -
ও মন আমার, , ,
কেন বাধ দালান ঘর?? "
আল্লাহ' আমাদের সকলের ইমান আনার তৌফীক দান করুন।
আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।