আমাদের কথা খুঁজে নিন

   

মাটি তুমি ফাক হও!!

www.extrajudicialkilling.info ও মাটি তুমি ফাক হও! আমি লজ্জায় মরি! এ ছাড়া ভাব প্রকশ করে আমার আর কিছুই লেখার নেই!! কেন? - কারণ একটি বক্তৃতা, এবং তার বিষয় বস্তু! বক্তৃতাটি দিয়েছেন - আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আর তার বিষয় বস্তু- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে যে নোবেল পুরস্কার পেয়েছেন, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান রয়েছে। শেখ হাসিনা ড. ইউনূসকে সবার সামনে পরিচয় করিয়ে না দিলে তিনি সারা বিশ্বে এত পরিচিতি পেতেন না, আর নোবেল পুরস্কারও পেতেন না। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) একযুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বিশ্বব্যাপী পরিচিত করিয়েছিলেন। আমেরিকায় মাইক্রোক্রেডিট সম্মেলনে তিনি ইউনূস সাহেবকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। সেখানে আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, স্পেনের রানীসহ অনেকেই ছিলেন। সেদিন ইউনূস সাহেবকে পরিচয় করিয়ে না দিলে তিনি বিশ্বব্যাপী পরিচিতও হতেন না আর নোবেল পুরস্কারও পেতেন না। ড. ইউনূসের নাম উল্লেখ না করে আশরাফ বলেন, মাইক্রোক্রেডিট শব্দটি কোনো বিশেষ অর্থনীতিবিদের আবিষ্কার নয়।

মাইক্রোক্রেডিটের জন্ম দিয়েছে পিডিবিএফ। যদি এর জন্য নোবেল পেতে হয় তাহলে নোবেল দেয়া উচিত পিডিবিএফকে। প্রসঙ্গত, আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় ১৯৯৯ সালে সংসদে আইনের মাধ্যমে পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়। পরের বছরের ৯ জুলাই তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন। এদিকে ড. ইউনূস ১৯৭৬ সাল থেকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেন।

এই ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্যবিমোচনের মাধ্যমে শান্তিতে অবদান রাখায় ২০০৬ সালে নোবেল পুরস্কার পান ইউনূস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এ বছরের শুরুতে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এনিয়ে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।