আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্রের প্রাথমিক পাঠ:- ০৫ (টীন-এজারদের জন্যে নিবেদিত)

গণতন্ত্রের প্রাথমিক পাঠ:- ০৫ (টীন-এজারদের জন্যে নিবেদিত) ====================== জনগণের সমাবেশে মুখ বন্ধ রেখে কান খোলা রাখা এবং পরিষদে বা সংসদে দাঁড়িয়ে জনগণের চাওয়াকে সরল সংক্ষিপ্ত ভদ্র ভাষাতে প্রকাশ করাটুকুই জনপ্রতিনিধির কর্তব্য। গণতন্ত্রে, যেকোনো জনপ্রতিনিধি তার ব্যক্তিক চাওয়াও মুখ খুলে জনগণের কাছে চাইতে পারে রাষ্ট্রের পরিষদের মাধ্যমেই এবং সংসদেই দাঁড়িয়ে। সংসদের বাইরে দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধি কিছু বললে নির্বোধের ভাষা হিসেবেই তা’ গুরুত্বহীন জন্যেই অগ্রহণযোগ্য। কোনো জনপ্রতিনিধি তার নিজস্ব চাওয়াকে জনগণের চাওয়া ব’লে চালানোর চেষ্টা করলে তা’ নিঃসন্দেহে জঘণ্য নির্লজ্জের অশ্লীলতা হিসেবে গণ্য। কোথাও কোনো নির্লজ্জ ব্যক্তি প্রতিনিধি রূপে নির্বাচিত হ’লে, ঐ ব্যক্তি কখনোই দায়ী নয়, বরং তার অসভ্যতার ফলে রাষ্ট্রে যা’ কিছুই ঘটে, তার পরিণতিতে জন্যে, গণতন্ত্রে নির্বাচক জনসাধারণই দায়ী এবং দায়বদ্ধ সাধারণ জনগণই মালিক হিসেবে প্রায়শ্চিত্ত করে যেতে বাধ্য। (অসম্পূর্ণ খসড়া) গণকরণিক : আখতার২৩৯ বাংলাদেশ : ২৩/০৭/২০১৩খ্রি:

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।