আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কিনে ঠকলাম না জিতলাম তা বুঝার একটা উপায়

জীবনের প্রয়োজনের শেষ নেই। আর সংসার এমন একটা জায়গা যেখানে সব সময়ই যেন 'নেই-নেই' চলে। সামান্য লবন নেই থেকে শুরু করে, সুঁই-সুতা নেই, ভালো হাড়ি-পাতিল নেই, বাল্ব ফিউজ হয়ে গেছে, ওভেনটাও একটু সার্ভিস করাতে হবে, টিভির রিমোর্ট কন্ট্রোলারটাও নষ্ট, আরেকটা রিমোর্ট কিনতে হবে, হঠাৎ রেফ্রিজারেটরটাও নষ্ট হলো। আবার ভালো জিনিষও আছে আমাদের সংসারে। যেমন বাবার সেই রেডিওটা আজো অটুট টিকে আছে, বিয়ের ঘড়িটা ১০ বছরে মাত্র একবার ব্যাটারি পাল্টাতে হয়েছে, ইত্যাদি।

আমি অবশ্য একটা ফরমুলা বের করেছি যার দ্বারা বুঝতে পারি কোন জিনিষ কিনে কতোটা ঠকলাম বা জিতলাম। আর এই বিষয়টা একেক জনের জন্য একেক রকমের হতে পারে। যেমন আমি যে পিসিতে বসে এটি লিখছি সেটার উদাহরন দেই। আমি এটি কিনেছি ঠিক ৫ বছর ৪ মাস আগে ৩৯ হাজার টাকা দিয়ে। আর কেনার পর থেকে শুধু একবার মাউস ও কীবোর্ড পাল্টাতে হয়েছে।

আর কোন সমস্যাই হয়নি। আমার ফরমুলাটা এমন: ১৯৪৫ দিন (৫ বছর × ৩৬৫) + (৪ মাস × ৩০) = ১৯৪৫ দিন ধরে পিসিটা চলছে। খরচ হয়েছে ৩৯,০০০/= পিসি + ৩০০/= কীবোর্ড + ১৫০/= টাকার মাউস। আজ পর্যন্ত মোট খরচ: ৩৯৪৫০/= টাকা। আজ পর্যন্ত প্রতিদিনের জন্য এই খরচ দাঁড়ায়: ২০.২৮/= টাকা।

আমার বর্তমান পেশায় একটি পিসি অবশ্যই লাগে। পিসির পেছনে দৈনিক খরচ হয়েছে প্রায় ২০টাকা। এখন আমাকেই বুঝতে হবে যে, আমি দৈনিক যা ইনকাম করি তার জন্য পিসির পেছনে এই খরচ কতোটা লাভজনক ছিলো/হচ্ছে। আরেকটা জিনিষের হিসেব করি। প্রায় ৯ বছর আগে টিভি কিনেছিলাম ২১ হাজার টাকা দিয়ে।

এখন পর্যন্ত বিন্দুমাত্র সমস্যা ছাড়া চলছে। তো হিসাব করলে পাওয়া যাচ্ছে। ৯ বছর × ৩৬৫ = ৩২৮৫ দিন। টিভির দাম ২১,০০০/= টাকা। প্রতিদিনের জন্য খরচ পড়লো ৬.৪০/= টাকা মাত্র।

এখন আমাকেই হিসাব মেলাতে হবে যে, আমি আমার বউ ও আমার দুই সন্তান এই television থেকে যে entertainment, education ও information পাচ্ছি তারজন্য প্রতিদিন সাড়ে ৬টাকা খরচ ঠিক আছে নাকি নাই। যদি পরিবারের প্রতি সদস্যের জন্য হিসাব করি তবে প্রতি সদস্য এখন পর্যন্ত প্রতিদিন প্রায় ১.৫ টাকা খরচ করছি television থেকে entertainment, education ও information পাবার জন্য। এই television টি আরো যতো টিকবে এই খরচ আরো কমবে। যেমন যদি ১২ বছর টিকে তবে ১.৫/= টাকা হয়ে যাবে ১.২/= টাকা। এভাবে আপনি আপনার cell phone, laptop, micro-oven, refrigerator, furniture সব কিছুর হিসাব করে একটু বুঝে নিতে পারেন যে জিনিষটি আপনার necessity ও life style এর সাপেক্ষে কেমন টিকলো।

আমি নিশ্চিত, এই লেখা পড়ার পর প্রতিটি পাঠক আমার সম্পর্কে ভিন্ন একটা ধারনা করে ফেলেছেন। হয়তো আপনারা সবাই ভাবছেন আমি মারাত্নক করমের কৃপন একজন। ২০১১ সনের এই খরচ আর অধিক দামের বাজারে পয়সায় হিসাব কষছি। আসলে ব্যাপারটা কিন্তু আদৌ সেটা নয়। আমি সংসারের প্রতিটি জিনিষে এমনটি করিনা।

তবে কিছু কিছু জিনিষ যখন নষ্ট হয়ে গিয়েছিলো তখন বুদ্ধিটা মাথায় আসায় হিসাব কষে দেখি, মন্দ নয়! আমার necessity ও life style এর সাপেক্ষে ঠিকি ছিলো। আর দেখলাম তাতে মানষিক শান্তিও পাওয়া যায় কিছুটা। আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হাজার হলেও, 'জীবন থেকে শিখছি' বলে কথা! এই ব্যাপারে আপনারা কে কে আর কি কৌশল করে থাকেন, শেয়ার করুন না প্লীজ্‌। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।