যদি আর এক বার সে হৃদয় ছুঁয়ে স্বপ্ন হয়ে যেত, অচেনা পথে পা মেলাতো আমার দিন গুলোর শেষে ঝিরি ঝিরি বৃষ্টিতে অচেনা অনুভবে | যদি আর এক বার বিকালের উদ্দাম বাতাসে এলো চুলে রিখটার স্কেলের আট মাত্রার কম্পন দেখে আমার দ্বারা অজান্তেই পঠিত হতো "বনলতা সেন" | সপ্নালু দু'টি একান্ত ব্যক্তিগত চোখের এক বিন্দু জল যদি আমার হতো, অঝর শ্রাবণের উদাসী কোন হ্মণ | এক বুক প্রতিহ্মার তৃষ্ণা নিয়ে যদি আবার কোন সন্ধ্যায় প্রদীপ জ্বেলে তোমার কাছে বর্ণিত হতো আমায় ফেরাবার প্রার্থনা, তবে হে ঈশ্বর এই ঘোর অবিশ্বাসী আমাকে ই পেতে তুমি বিশ্বাসী রুপে হ্মমাহীন নির্মম হয়ে আছো আজো যাকে তোমার করুনা হতে দূরে রেখে |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।