আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্ধা

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

স্পর্ধা -------------------- আমাকে ডেকোনা, যাবোনা টেবিলের কাছে কাজেরা পরে থাক মধ্যরাতে এসে দেশলাই জ্বালিয়ে এই মুখ দেখোনা ডেকোনা আমার ভেতর পরিশ্রান্ত আমি ঈষৎ ফাঁকা জানালা টপকে ঘরে ঢুকে যাচ্ছে যে বাতাস তার পা'য়ে এখনো বহমান নদীরঢেউ; ঘরের নিস্তব্ধতায় বাতাস দিয়ে গড়া হবে একটা স্থানু পাহাড় তার পাদদেশে থাকবে গহীন বন, বৃক্ষরা চলমান নয়। এইখানে চলমান কিছুই থাকবেনা-রাখবোনা। আমার পাশে নারী না নদী? যাইহোক; তারা বহমান ও গভীর তার চাইতে পাহাড়ি অলস অজগরের গায়ে হোক সিঁথান; আজ নক্ষত্রশুমারী দিবস হলে কেমন হয়? আমি শুয়ে নক্ষত্র গুনবো। যদিও সংখ্যাজনিত ব্যাপারসেপার আমার মনে থাকেনা। দিনে চৌদ্দবার তোমাকে ফোন করি আর ইনডেক্স বাটনটা ধূসর হয়ে যাচ্ছে ক্রমশঃ। বাড়ীতে অনেক অতিথি এলে চুপিসারে মাথাগুনে তোমার কাছে যে পায়রা ভূলবার্তা নিয়ে যাবে তাকে দোষ দিওনা বরং তরিতরকারি-মাংস-পায়েস পেয়ালা ভরে দিও। জীবন তুমি দেশলাই জ্বেলে আমাকে ডেকোনা; শিশুর মত তোমার হাত ধরে পাড় হয়েগেছি অনেক জেব্রাক্রসিং তবুও তোমাকে চেনা হয়নি। তুমি চলমান বলেই আমার ভেতর পরিশ্রান্ত আমি এখন রাতের শিশু ঘুমিয়ে যাবো তীব্র নির্জনতায় ---------------------------- আল্লাইয়ার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.