আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ পেছালো বাংলাদেশ...................

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেলিন......

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানে ফিরে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ে বাংলাদেশ ফিরে গেছে নবম স্থানে। বিশ্বকাপ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে আসে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নেয়। কিন্তু বিশ্বকাপে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ায় পিছিয়ে পড়ে।

নতুন তালিকায় সাকিবদের পেছনে ফেলেছে ড্যারেন স্যামিরা। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও পরের দুটি ম্যাচেই বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। হারায় নেদারল্যান্ডস ও বাংলাদেশকে। ২৩ খেলায় ক্যারিবিয়দের সংগ্রহ ৬৮ পয়েন্ট। অন্যদিকে ৩৫ ম্যাচে বাংলাদেশের অর্জন ৬৫ পয়েন্ট।

তবে তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ৪৫ খেলায় তাদের সংগ্রহ ১৩১ পয়েন্ট। এছাড়া আগের স্থানেই রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.