আমরা ফাঁকা গুরু / জড় কুশীলব/ সযত্নে কোকিলের বাচ্চা ফোটাই/আমরা গো গর্দভ কাক........................
কদমফুল
===========
হাড়ের ভেতর মসলাবাটা রোদ
তবু কোষের ভেতর কী তুখোড় বৃষ্টি!
এখন বর্ষাকাল
বর্ষাকালে কাশফুল ফোটে না-
কদমফুল ফোটে;
অথচ কদমফুল দেখিনা অনেকদিন
তোমাকেও......
উড়োজাহাজ
=========
একটা টোটকা কাগজ
উড়ছে
আছড়ে পড়ছে
আহা! কাগুজে প্লেন।
শহর
=========
শহর জুড়ে অজস্র তলপেটওয়ালা গাড়ি
"তারা নিয়মিত পিল খায় "
সাইনবোর্ড ঝোলাতে ঝোলাতে
কন্ডাক্টর যাত্রী তোলে.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।