অনেকদিন আগে ব্লগটা খুলেছিলাম...অনেক কথা লেখার ছিল...কিন্তু লেখা হয়নি। এখন ভাবছি লিখব...আগেই লেখা উচিত ছিল!
কিছুইতো করা হল না, কিন্তু দিন ফুরিয়ে গেল! মাঝে মাঝে মনে হয় জীবনটা কত ছোট, কিন্তু জীবন আসলেই কি অতোটা ছোট? মনে হয় না!
এক জীবনে আমরা কত কিছু করি, কত ছবি, কত গল্প, কত মানুষের অবাধ বিচরণ...! যে জীবন যাপণ করলাম তার সবটাই কি মনে আছে? এমন অনেক কিছুই মনে আছে যা নিস্প্রয়োজন ছিল, আবার অনেক স্মৃতি হারিয়ে গেছে সময়ের বিরামহীণ আবর্তনে।
হঠাৎ একদিন যখন কোন ছবি দেখি তখন অনেক কথা মনে পড়ে! একেকটা ছবি যেন একেকটা গল্প...যা একেবারেই হারিয়ে গেছে তা তো আর ফেরাবার উপায় নেই, কিন্তু যতোটা মনে আছে তা ধরে রাখার জন্যই আমার এই ব্লগ...
প্রচন্ড ইচ্ছে অনেক স্মৃতি ধরে রাখার, কিন্তু সময় করে উঠতে পার্বতো! দেখাই যাক, শুরু করতে দোষ কি! বাংলাটাও তো চর্চায় রাখা দরকার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।