সুখীমানুষ
শহরে বসন্ত শুধু ললনার সাজে
কোথায় বাসন্তী-বাতাস
কোথায়বা কাকলী কুহু বাজে!
প্রকৃতি এখানে শুধু ইট ও পাথর
ফুল তবু ফুটে মানবী সাজে
হলুদ শাড়ীতে ফাগুন দিবস ভর।
যেখানে বসন্ত নামে বনে বাদারে
ফাগুন সেখানে শুধু পৃথিবীতে
ফাগুন আসেনা তাদের দ্বারে।
১৩-২-২০১১, পহেলা ফাগুন, ১৪১৭, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।