আমাদের কথা খুঁজে নিন

   

নির্ঘুম এফিমোভার বিশ্বরেকর্ড

শনিবার সকালে এ ইভেন্টের বাছাইয়ে অপ্রত্যাশিত এই রেকর্ড গড়তে তিনি নিয়েছেন ২৯.৭৮ সেকেন্ড।
আগের বিশ্ব রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের জেসিকা হার্ডির। ২০০৯ সালের ইউএস চ্যাম্পিয়নশিপে ২৯.৮০ সেকেন্ডে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
২০০৯ সালে রোমের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন এফিমোভা।
শুক্রবার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে প্রথম হয়ে এই আসরে প্রথম সোনা জয়ের স্বাদ পেয়েছিলেন এফিমোভা।


বিশ্ব রেকর্ড গড়ে যেন নিজেরই বিশ্বাস হচ্ছিল না এই রুশ তারকার।
“এখনো আমি ঠিক বুঝতে পারছি না। সোনা জেতার পর গত রাতে (শুক্রবার) অর্ধেক রাত আমি ঘুমাইনি। খুব ক্লান্তও ছিলাম। ”
অপ্রত্যাশিত এই রেকর্ড গড়ার পর রোববার এ ইভেন্টের ফাইনালে সোনা জেতার আশা করতেই পারেন ২১ বছরের এই রুশ তরুণী।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।