আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের পাখি- রাতের পাখির বাসনা

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

ভোরের পাখিগুলো এতক্ষণে ঘুমে; ভোরে আবার জাগতে হবে! কিচিরমিচির কলতানে মুখর হবে সূর্যস্নাত সকাল। পাপিষ্ঠ হৃদয়ের জাগ্রত চেতনা দাঁড় হয় অন্ধ রাতের আয়নার সামনে! নিজ মুখায়বের দিকে ঘৃণার দৃষ্টি বদলে যায় করুনার অশ্রুতে ... চোখ বেয়ে নেমে আসা জলকণায় একা একা ভিজতে থাকে- অবিচল সোজা থাকবার তীব্র বাসনা আজ হঠাৎ ফুলের সুবাস নিয়ে ঘিরে ধরে! ভোরের অতিথিদের দেখে ভীষণ লোভ হচ্ছে; নিশিকালো আধার ছুঁড়ে ফেলে ওই সারিতে শামিল হতে! সূর্যস্নানে শামিল হয়ে ধুয়ে ফেলতে নিজেকে। বিশ্রী পারিপার্শ্বিকতার বলিষ্ঠ থাবা অবহেলা করে লোভ হচ্ছে অমৃতধারায় গা ভাসাতে! রাতের পাখির অন্ধকার ছায়াটা দূরে ঠেলে ইচ্ছে হয় ভোরের মুখ দেখতে। অনিয়ম, অন্ধকার, অবহেলার ব্যস্ততায় লোভাতুর ইচ্ছেগুলোকে পিষ্ট হতে দেয় না রাতজাগা পাখি! রাতজাগার দুর্নাম মাথায় নিয়ে রাত কাটাতে থাকে বিনিদ্র- ভোরে জাগতে হবে বলে ভোরের পাখির মতো আকাশে ডানা মেলবে বলে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।