আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে আত্মপ্রকাশ করলো কণ্ঠকথা থিয়েটার

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে যোগ হলো আরো একটি নতুন থিয়েটার। যার নাম কণ্ঠকথা থিয়েটার। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহরের পূর্বাশা আবাসিক এলাকায় ইলিয়াছ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের মাধ্যমে থিয়েটারটি আত্মপ্রকাশ করে। স্বাধীণতার চেতনায় উদ্বোদ্ধ হয়ে বিভিন্ন সামাজিক অবক্ষয়গুলোকে সমাজের চোখে তুলে ধরার প্রয়াস নিয়ে গত ১৬ ডিসেম্বর অনুজ কান্তি দাশের রচনায় ও নির্দেশনায় কণ্ঠকথা থিয়েটারের প্রথম নাটক ‘ইজ্জত’ মঞ্চস্থ হয়। ইতোমধ্যে শ্রীমঙ্গলের শেখ রাসেল শিশু উদ্যানে ১০ দিন ব্যাপী বিজয় মেলা উদ্যাপিত হলে গত ১৮ ডিসেম্বর নাটকটি ২য় বারের মতো মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন থিয়েটারের সদস্য নয়ন, বাপন, প্রতীক, রাশেদ, মিঠু, শুভ, অমিত, অমিয়, টিয়া, দিলীপ, জয়, রজত, রাজু, রনি, বাপ্পা প্রমুখ। কণ্ঠকথা থিয়েটারের পরিচালক অনুজ কান্তি দাশ জানান, শ্রীমঙ্গল উপজেলার একটি সাহিত্য-সংস্কৃতি ও সমাজসেবা সংগঠন ‘কণ্ঠকথা’ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে রক্তদান কর্মসূচী, শীতবস্ত্র বিতরণ কর্মসূচী, দরিদ্র ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড অব্যাহত রেখেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.