সামুদ্রিক বিভ্রম
বিড়াল
বিআল, আমিও দুধ ভালোবাসতাম
শৈশবের নির্ভিঘ্ন আলোয়
এখনো কাঁটা বিঁধে যায়- আনন্দের
নৈঃশব্দ্য শৃঙ্গারে ফুলে ওঠে বেদনার ব্লাউজ।
বিআল, আমাকে শেখাও মিঁআও মিঁআও ডাক
গেরস্থের পায়ের কাছে বসে ঘুমোবার সাধ
অনেক দিনের। মায়ানেকড়ের ঘেউ ঘেউ
শব্দ শুনে ক্লান্ত এখন; আমাকে শেখাও
কন্টকের দ্রুত-নিঃশেষকরণ কলা
ইভ, তোমাকে বলছি
ইভ, তোমাকে বলছি, বাম পাঁজরে দগদগে ক্ষত;
যেন নিঃশব্দ কাশ্মীর- আর্তনাদ আর্তনাদে
চুড়া থেকে দরদর করে নেমে আসছে
ঘাম- ভীষণ শীতল;
হাড়ের ভেতর সহিংস আগুন জ্বলে-
তোমার দুঃখ ছিপছিপে চিলির দৈর্ঘের থেকে দীর্ঘতর।
তুমি পাড়ি দিয়ে এসেছ হরপ্পা-মহেঞ্জদার
মায়ান ব্যাবীলন হয়ে জেরুজালেমের শুষ্ক ভূমি;
দ্রবিড়ের কৃষিজীবিতার মতো সন্তানের বেশে
জন্ম দিয়েছ শত্রুদল;
তৃতীয় কবিতা
বহু চিন্তায় ভরপুর এ করোটি;
স্কাউণ্ড্রেল লাইটটা জ্বলে জ্বলে সার
আমরা স্পর্শহীন থেকে যাবো গগনবিদারী কামনায়
এই দ্ব্যর্থতার হাত ধরে বসে থাকো
উইকি যুদ্ধে ধৃত যারা
অচিরেই মুক্তি পাবে সব
তোমার হাসির পশ্চাতে তাদের মৃত্যু লিখে রেখেছি;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।