আরবি ফাজিল শব্দের অর্থ বিদ্বান। কিন্তু বাংলায় শব্দটির অর্থের অবনতি ঘটেছে। বাংলায় শব্দটি এখন আর ইতিবাচক নয়, ডাহা নেতিবাচক।
বাংলায় ফাজিল মানে বাচাল (আমার এক ফাজিল বন্ধু বলেছেন - কাজী নজরুল ইসলাম)।
ফাজিল শব্দের অন্যান্য অর্থে মধ্যে রয়েছে জমা অপেক্ষা খরচের বাহুল্য (জমা ওয়াশীল ফাজিল হাতছিট - অবনীন্দ্রনাথ ঠাকুর), অতিরিক্ত, অবশিষ্ট (নিকাশ করিয়া লেনদেনি ফাজিল কিছুতেই কমে না আর - কাজী নজরুল ইসলাম; সেই ধানের ফাজিল সাগরিদগণকেই সমান বাঁটিয়া দেয় - আবুল মনসুর আহমদ), পণ্ডিত (সংস্কৃত বিদ্যায় ফাজিল নহেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
কিন্তু ফাজিল শব্দের এসব আভিধানিক অর্থ আর প্রচলিত নয়। বরং ফাজিল শব্দের এসব অর্থ ছাপিয়ে এখন 'বাচাল' ও 'বখাটে' অর্থটাই দাপটের সাথে টিকে আছে।
বাংলায় ফাযিল, ফাজেল, ফাযেল বানানভেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।