দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন
ধর্মীয় রাজনীতি বন্ধের বিষয়ে কথা শুনা যাচ্ছে। বিষয়টি যদি শুধু ইসলামের উপর সীমাবদ্ধ থাকে তাহলে বলার কিছু নেই। আর যদি ব্যাপক অর্থে হয়ে থাকে তাহলে ধর্মীয় রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার আগে ধর্মের সংজ্ঞা দেয়া প্রয়োজন। কারণ ধর্ম একটি ইজম। যেভাবে ক্যাপিটালিজম, কমিউনিজম, সেক্যুলারিজম একেকটি ইজম।
উৎস আর আকারে পার্থক্য আছে। বিভিন্ন ইজমের মধ্যে রাজনৈতিক বর্ণবাদ সৃষ্টির বিষয়টি কোথাও সুখকর হয়নি। প্রকৃতপক্ষে মানুষকে দমিয়ে রাখা যায়না। মুক্ত আকাশের নীচে বিচরণরত মানুষগুলো মুক্ত-বাক আর মুক্ত চিন্তার অধীকার চায়। এটাই সত্য, এটাই প্রতিষ্ঠিত।
গণতন্ত্রের মূল মন্ত্রও তাই। বিষয়টি ভেবে দেখা প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।