আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটা ঘায়ে নুনের ছিঁটায়, মন পোড়ে ইটের ভাঁটায় নির্বোধের বিরাট ঢেকি, অবাক হয়ে দেখি, একি??

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
ব্রাজিলের হেরে যাওয়াটা মেনে নিতে একটু কষ্টই হচ্ছিলো। চোখে সামান্য জলও বোধ করি ছলছল করছিলো। কিন্তু তাই বলে নাওয়া-খাওয়া ছেড়ে কান্নার জলে সারা বাড়ি ভাসানোর মতন অতটা খারাপ অবস্থা হয়নি। কিন্তু কষ্টটা বেড়ে গেল আর্জেন্টাইন সাপোর্টারদের অতিরিক্ত উল্লাসের দৃশ্য দেখে। ব্রাজিলের হেরে যাওয়াতে ব্লগে একের পর এক আনন্দ পোষ্ট আসতে লাগলো এবং তাদের ভাষ্যমতে এর চেয়ে মহান এবং উত্তম আর কিইবা ঘটতে পারতো।

পারলে সবাইকে ডেকে ডেকে মিষ্টিমুখ করায়। আরও অবাক হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই যখন দেখলাম এলাকায় বেশ কয়েকটি আনন্দ-মিছিল শুরু হয়ে গেল। এবং তাদের স্লোগান ছিল অনেকটা এইরকম, " ব্রাজিল ভুয়া, ধইরা ধইরা ঠুয়া" "আর্জেন্টিনা জিন্দাবাদ, ব্রাজিল মুর্দাবাদ" ...... এরকম আরও নানা রকম উদ্ভট স্লোগানে স্লোগানে চারিদিকে এক বিকৃত পরিবেশ তৈরি হলো এবং তাতে এক বিভৎস আনন্দ প্রকাশ পেলো। একজনের কেঁটে যাওয়া স্থানে হাসি মুখে লবন মেখে দেয়ার মতন বিভৎস। ।

এক পুরোনো বন্ধুকে একটা কাজে ফোন করলাম। বন্ধু আমার, ফোন ধরেই চিৎকার দিয়ে জানালো, "দোস্ত ব্রাজিল হারছে"। । আমি কিছু বললাম না। সে জানে না আমি ব্রাজিলের সাপোর্টার।

সে আরও যা বলল তা শুনে আমি থ হয়ে গেলাম। ... " দোস্ত আর চিন্তা নাই, ব্রাজিল হারছে.... আর চিন্তা নাই, এইবার আর্জেন্টিনা হারলেও কোন আফসোস থাকবো না"। । ............... মনে মনে অনেকক্ষণ ভাবলাম এই সব আবোল-তাবোল কথামালা আর একটি দীর্ঘশ্বাসে উচ্চারণ করলাম... আফসোস। ।

। ব্রাজিল হেরে গেছে সে জন্য নয়, নির্বোধদের এইরকম বোধহীন কর্মকান্ডের জন্য। । ।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।