"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
লিরিক
যত্নে পোষা সুখ পাখীটা
উড়ে গেলি কোন সুদূরে,
ঘর যে আমার শূন্য খাঁচা
কি আর হবে দুঃখ করে।
উড়েই যদি যাবিরে পাখী
বসলি কেন মনের ডালে,
উঁকি দিয়ে দেখলিনা তুই
শূন্য এঘর যাবার কালে।
আসবিনা তুই ফিরে জানি
বসন্ত নেই আমার ঘরে,
কেমন করে বুঝলিরে তুই
এঘর আমার ভাঙ্গবে ঝড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।