আমাদের কথা খুঁজে নিন

   

আমি কষ্ট আহার করি,আমার ভালো লাগে.......!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

আমি কষ্ট আহার করি,আমার ভালো লাগে তোমার দেওয়া কষ্ট গুলো জোঁক-ডুমুরের মতো পাঁজর ধরে আছে আমি জোঁক-ডুমুর আহার করি আমি কষ্ট আহার করি,আমার ভালো লাগে। জ্যোৎস্নায় তোমার রূপ আর ও অপরূপ হয় সবাই পাগলের মতো তোমায় পেতে চায় তাই, আমি জ্যোৎস্না আহার করি আমি কষ্ট আহার করি,আমার ভালো লাগে। নাইতে গেলে,তোমাকে দেখে জল তাকিয়ে রয় তোমার কচি -কান্তা শরীরে নির্লজ্জ জল তোমাকে জড়ায়,তোমাকে ছোঁয় তাই, আমি জল আহার করি আমি কষ্ট আহার করি,আমার ভালো লাগে। সূচীষ্মিতার হাসিতে আয়না গর্ভ করে তোমায় ধারন করে সে নিজে ভেঙ্গে মরে তাই আমি কাঁচ আহার করি আমি কষ্ট আহার করি,আমার ভালো লাগে। ইদানিং তোমার ছায়াটাকে নিয়ে যত ভয় ! তোমার পিছু সে ছাড়েই না আমার ভয় ও কাটে না , আমি নিজে অনেকবার তোমার ছায়া হতে চেষ্টা করেছি পারি নাই! তাই, আমি বাধ্য হয়েই তোমার ছায়া আহার করি আমি কষ্ট আহার করি,আমার ভালো লাগে। প্রতিটা ক্ষনে তোমার স্মৃতি আমাকে অন্য মনস্ক করে তোমার দুচোখের ইশারায়,ভাবনাদেশে, আমি নিয়ত ঘুরি ফিরি, আমি ভুলতে চেষ্টা করি প্রতিটা ক্ষন,তোমার অস্তিত্ব। পারি না। তাই, আমি সময় আহার করি আমি কষ্ট আহার করি,আমার ভালো লাগে.......!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.