শিক্ষাই হল জাতি
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর সবুজবাগ থানার বাসিন্দা মোহাম্মদ হুসাইন আখন্দ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ভোলা-৩ আসনে উপনির্বাচন সম্পর্কে ১৬ এপ্রিল বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে সিইসি বলেন, ‘সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন স্বয়ং আল্লাহতায়ালা নেমে এলেও কিছু করতে পারবে না।’
সিইসির এ ধরনের বক্তব্যে মুসলমানদের ধর্ম ও বিশ্বাসকে অবমাননা করা হয়েছে। এ অভিযোগে আজ এ মামলা করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।