যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ত্রিশালে ৬০০০ বিঘা জমির উপরে আন্তর্জাতিকমানের ও বৃহৎ এক বিমানবন্দর তৈরী হচ্ছে - এটা পুরাতন খবর। নির্মানাধীন এই বিমানবন্দরের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর।
কিন্তু কবে নাগাদ এর কাজ শেষ হবে? আশা করতে পারি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালিন এর কাজ প্রায় সমাপ্ত করে যেতে পারবে।
ইতোমধ্যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দের নাম পরিবর্তন করা হয়েছে। স্বাভাবিকভাবেই বিএনপি এতে ক্ষুব্ধ। সুযোগ পেলে তারা এর মোক্ষম জবাব দেবে আশা করা যায়।
বঙ্গবন্ধুর নামে শুরু করা ত্রিশাল বিমানবন্দরের নির্মাণ যখন শেষ হবে তখন আওয়ামী লীগের ক্ষমতার মেয়াদকাল এক্সপায়ার করবে। বাংলাদেশে কোন দল পরপর দুই টার্ম ক্ষমতায় থাকার মত যোগ্য হয়ে ওঠেনি, পাবলিক সেটা ভালভাবে অতীতে টের পাইয়ে দিয়েছে।
সুতরাং বিএনপি ক্ষমতায় এসে পেয়ে যাবে নতুন একটা বিমানবন্দর এবং খুব সহজেই তারা বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে পুনরুদ্ধার করতে পারবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর।
সমস্যা কেবল একটাই - পূর্বের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নতুন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে পাড়ি দিতে হবে ৯০ কিলোমিটার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।