***** ইমান,চরিত্র,সততাই মূল কথা।****** আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিনামূল্যে রক্তের গ্র“প পরীক্ষার আয়োজন করে উত্তরন সমাজ কল্যান পরিষদ রতনপুর শাখা। এতে রতনপুর প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলের ছাত্রছাত্রী ,শিক্ষক ও এলাকা প্রায় তিন শতাধিক লোক বিনামূল্যে তাদের রক্তের গ্র“প নির্ণয় করে। সকাল ১০ টায় শুরু হয়ে একটানা বিকাল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে রক্তের পরীক্ষা করেন মেডিকেল কলেজে অধ্যয়নরত তানভীর আহমেদ বাপ্পি ও আমিনুল ইসলাম। সার্বিক সহয়োগিতা করেন উত্তরন সমাজ কল্যান পরিষদের উপদেষ্ঠা মো. আমজাদুর রহমান রুবেল, মো মাসুদ ফারভেজ,সদস্য রাজু, এমরান জাবের, প্রকৌশলী মাহতাব উদ্দিন সজীব সহ প্রমুখ. পরিষদের উপদেষ্ঠা মো. আমজাদুর রহমান রুবেল এসময় ২৬ র্মাচ বিরলী আর্দশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ৫০০ লোকের রক্তের গ্র“প পরীক্ষার আয়োজন করার কথা জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।