আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
বদলীকৃত কর্মস্থলে এসে সরকারের দেয়া কুড়েঁঘরের সামনের খালি জায়গাটা দেখে ভাবছিলাম এটাকে কিভাবে ব্যবহার করা যায়। কালপুরুষদার লাউয়ের প্রতি ভালবাসা দেখে অনুপ্রাণিত হয়ে ভাবলাম লাউ গাছই লাগাই। আমার লাগানো লাউ গাছে প্রথম লাউ ধরেছে। প্রথম লাউ বলে কথা একা খাই কিভাবে। আমার নিজ হাতে লাগানো গাছের প্রথম লাউটি আপনাদেরকে উৎসর্গ করা হলো। যার যেভাবে ইচ্ছে রান্না করে খান।
সেই লাউগাছ উইথ মাচা
আমার গাছের একটি মাত্র লাউ
এটা লাউ ফুল
আবারো আমার প্রিয় লাউ গাছ
ফুটনোট : যাদের লাউয়ের রেসিপির দরকার তারা ব্লগার শয়তান এবং কালপুরুষ'দার সাথে যোগাযোগ করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।