আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে যাও বাংলাদেশ

সাম হোয়্যার ইন টাইম

দক্ষিণ এশিয়ার জাঁকজমকপূর্ণ ফুটবল আসর সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনেই মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও ভুটান ; খেলা শুরু হবে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধা সাতটায়। সাফ ফুটবলের গত আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচে ভুটানের সাথে ১-১ গোলে ড্র করেছিল। আবারো সেই ভুটানকেই উদ্বোধনী ম্যাচে নিজেদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আমাদের দেশ।

তবে স্বাগতিক হিসেবে আমরা আজ জয় আশা করতেই পারি। এ পর্যন্ত সাফে বাংলাদেশ ভুটানের মোকাবেলা করেছে ৩ বার। যার মধ্যে ২ বারই ৩-০ গোলের বড় ব্যবধানে জয়ী হয়েছে বাংলাদেশ। সাফ ফুটবলে ২০০৩ সালে দেশের মাটিতে শিরোপা জয়, সেটাই ছিল একমাত্র । বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে প্রতিপক্ষ ছিল মালদ্বীপ।

জয় এসেছিল টাইব্রেকারে। সাউথ আফ্রিকা যদি শুধু স্বাগতিক বলে ২০১০ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখে তাহলে আমরা বাঙালী হয়ে এই সাফ শিরোপা দ্বিতীয়বারের মতো জেতার স্বপ্ন দেখতেই পারি । তবু ডিডোর বিদায়ের পর একটু শঙ্কা ও ভয় ঘিরে আছে । সাফ বিজয়ের স্বপ্ন নিয়েই ইনশাআল্লাহ কালকে খেলা দেখতে যাব আশা রাখি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.