আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত মধ্যরাত



রাত কত হল, কী আসে যায় তাতে যখন তোমার জীবনটা হয়ে আছে অনন্ত মধ্যরাত এই কি চেয়েছিলে তুমি! আগুন লাগা জীবনের দেশে পার করতে ইহকাল অতীতের পোড়া ধ্বংশস্তুপ থেকে মেলে না নিস্তার পিছু নেয় জ্বলন্ত ছাই, যেখানে মোকাম তোমার আহা দিন রাতগুলো প্রশ্নহীন কাটাও কারো পায়ের দিকে তাকিয়ে পায়ের দিকে তাকাতে তাকাতে তুমি আর সোজা করতে পারো না গর্দন। সময়ের দর নিয়ে তোমার কিসের ব্যবসা যখন তোমার জীবনটা হয়ে আছে অনন্ত মধ্যরাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.