আমাদের কথা খুঁজে নিন

   

এ মাসের ব্লগীয় পুরষ্কার পাচ্ছেন আমাগো মনসুর ভাই !!! (সাথে ইউটার্ন ও পিংকির কাছে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাতকার)

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
ব্রেকিং নিউজঃ সামুর ব্লগার জনাব আবদুল্লাহ আল মনসুর ভাই শুধুমাত্র এই অক্টোবর মাসেই ১০০ পোষ্ট পোষ্টাইয়া নয়া রেকর্ড করতে যাচ্ছেন। তার শুধু এ মাসে এখন পর্যন্ত ৯৫টি হয়েছে। আমরা আশা করছি যে তিনি এ মাসেই ১০০ ছাড়িয়ে যাবেন। তার এই ১০০ পোষ্ট ১ মাসে দেওয়ার জন্য সামু কতৃপক্ষ কোন পুরষ্কারের ব্যবস্থা করবে না ভেবেই আসুন আমরা(ব্লগার'রাই) তাকে পুরষ্কৃত করি। তিনি তার ব্লগের সাইনবোর্ডে লিখেছেন "ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে.." এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন হইল ঘুনে খাইয়্যা ক্লান্ত হওয়ার পরে এত্ত পোষ্ট, না জানি পুরো সুস্থ থাকলে কি অবস্থা হইত !! মনসুর ভাইয়ের ব্লগের লিংক Click This Link আসুন মনসুর ভাইরে পা থেকে মাথা পর্যন্ত কাইট্টা ফালা ফালা করি ( অর্থ্যাৎ এক খান পোষ্টমর্টেম করি)।

মাজার বিষয় হচ্ছে : ....... তার ব্লগীয় জীবনের ১ম মাসের কোন পোষ্টে তিনি কারও কোন মন্তব্য পাননি !! খুবই দুঃখের বিষয়। তার প্রথম পোষ্ট : নতুন বছরের এই দিনে Click This Link দ্বিতীয় ও তৃতীয় পোষ্টের লিংক যথাক্রমে Click This Link Click This Link অতএব সামু ব্লগারদের পক্ষ থেকে তাকে (H P M) মানে Highest Post of this Month পুরষ্কারে ভূষিত করা হইল। ....................................................................................................... এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মনসুর ভাইয়ের একান্ত সাক্ষাতকার নিয়েছেন সামু থেকে বিতাড়িত ২ জন হিট ব্লগার। তারা হলেন ১। ইউটার্ন (মফিজ দ্বারা বিতাড়িত) ২।

পিংকি (বাংলা বানান বিশারদ) তো আসুন আমরা তাদের আলাপচারিতার চুম্বক অংশ পাঠ করি। পিংকি : মনসুর ভাইয়া কেমন আছেন ? মনসুর : এইত্তো হাল্কা দৌড়ের উপ্রে আছি। পিংকি : কেন কেন ? মনসুর : না মানে সামনেই এ মাসের শততম পোষ্ট দিমু তো তাই নিয়ে... ব্যাফক চিন্তাযুক্ত আছি। পিংকি : ওহ্ দাড়ান আপনার নামের বানান সম্ভবত একটু ভুল আছে.. আমার মনে হচ্ছে সঠিক বানানটা হবে "মনসূর "। মনসুর : আরে না কি যে কন না, আমার জন্মের সময় বাবা ৩ টা পাঠা মাইরা এই নাম রাখছে, ভুল হবারই পারে না।

পিংকি : না মনসূর ভাই আপনি সবাইকে ফাকি দিলেও আমার চোখে ফাকি দিতে পারবেন না। যাই হোক এসব আলোচনা বেশি করলে কয়দিন পর ভিজিটর হিসেবেও এই ব্লগ দেখতে পারব না। আর ইউটার্ন আপা মনে হচ্ছে কিছু বলবেন ইউটর্ন: হ্যা পিংকি আমিও মনসুর ভাইকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা মনসুর ভাই আপনি যে এক মাসে এই ১০০+ পোষ্ট দিতে যাচ্ছেন এর পিছনের রহস্য কি ? মনসুর : রহস্য বললে ভুল হবে, তার চেয়ে বলুন এর পিছনের গুতাডা কি ? এর কারণ হচ্ছে সামুতে রেজি: কইরা খুব আশা নিয়ে হেব্বি কইরা কয়খান কোবেতা পুষ্টাইলাম, কিন্তু আফসোস আমার এই নব প্রতিভার মূল্যায়ন প্রথমদিকের পোষ্টগুলোতে পাইলাম না। একটা মন্তব্যও আমার কপালে জুটিল না।

সেই দিন হতেই আমি প্রতিজ্ঞা করিলাম যে একদিন না একদিন আমি কোন মাসে ১০০+ পোষ্ট দিয়ে সামুতে সিডর ঘটাইব। আমার সে লক্ষ্য সফল হবার পথে। ইউটার্ন : ও আচ্ছা এই তাহলে আপনার পুরষ্কারের রহস্য (আই মিন গুতা) । আচ্ছা মনসুর ভাই আপনি কি ঢাকার স্থায়ী বাসিন্দা নাকি মফি...sorry নাকি ঢাকার বাইরের ? মনসুর : আপা এখনো দেখি আপনার এই মুদ্রাদোষ যায়নি। এত্ত বড় একটা গুতা খাওনের পর কিভাবে এই কথা মুখ দিয়া বাইর হয়।

ভাবছি এই বিষয় নিয়ে একটা পোষ্ট দিব । আর হ্যা আমি বাংলাদেশের বাসিন্দা এটাই বড় পরিচয়। ইউটার্ন : oh.. really sorry আসলে হয়েছে কিনা ব্লগ ছাড়ার পরে JON এর সাথে বেশি ঘোরাঘুরি করি তো তাই সমস্যাটা যাচ্ছে না। আমি আবার জনকে একটু বেশি...... হুমম বুঝেছেন তো ? মনসুর : যা বুঝার তা আমি আগেই বুঝেছি। আপনেরা যদি আর কিছু জিগাইতে চান তো বলেন নচেৎ আমি যাই নতুন পোষ্ট দিতে হবে।

খামাখা সময় নষ্ট না করে পোষ্টাইলে কামে লাগব। পিংকি : আচ্ছ ভাইয়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ? মনসুর : আশা রাখি এ বছরেই আমি সর্বমোট ৫০০ + পোষ্ট সামুকে উপহার দিব, যা ইতিপূর্বে কোন ব্লগার পারে নাই এত্ত কম সময়ে। ইউটার্ন : ও মাই গড কি আজিব ব্যাপর , এত্ত পোষ্টের ম্যাটেরিয়াল পাইবেন কই ? মনসুর : এইটা কোন ব্যাপরই না। এই যে আপনাদের সাথে যে সাক্ষাতকার দিচ্ছি এর উপর ভিত্তি করে অন্তত ২০ টা পোষ্ট দেয়া যাবে। কারণ সবাই জানে আপনারা কি জিনিস !!! পিংকি : আহ্ কি কথা ভাইয়ার !!! এজন্যই তো ভাইয়া আমি আপনাকে... মনসুর : থাক থাক এখন আর কিছু বলতে হবে না।

সাক্ষাতকার নেয়া শেষ করেন। ইউটার্ন : ভাইয়া আমিও যে আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম... কিন্তু পিংকিতো আগেই.. মনসুর : আপনারা থামবেন। সূধী পাঠকবৃন্দ আমি অতিথি হয়েও শেষে এসে উপস্থাপকের ভূমিকা নিতে বাধ্য হচ্ছি এবং বলছি আজকের মত আলোচনা এখানেই শেষ। ভাল থাকবেন। অফলাইন এ ::: পিংকি : ভাইয়া আপনার সেল নাম্বারটা প্লিজ ? ইউটার্ন : আমি কিন্তু অনুষ্ঠান শুরু করার আগেই চেয়েছিলাম, না দিলে সমস্যা নেই... তবে ইদানিং জন'কে আর বেশি ভাল লাগে না, যে ভাবে এইডস বাড়ছে।

তবে ভাইয়া আপনি কিন্তু বেশ হ্যান্ডসাম.. আর... মনসুর : খালাম্মারা আপনার সাইড দেন আমি ম্যারাথন দৌড় লাগাই..... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> বি.দ্র: প্রিয় ব্লগারগণ ইহা আমার অনুর্বর মস্তিষ্কের আজাইড়া চিন্তাধারা। নিচের সাক্ষাৎকারটি কল্পনাপ্রসূত প্রকাশ। কাজেই ইহা কারো সাথে মিলে গেলে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে ভেবে নিবেন, ধন্যবাদ)
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.